সংসদ সদস্য জি কে গউছকে সংবর্ধনা

নিউইয়র্কঃ জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মৌলভীবাজার—২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন; বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম; বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান; জ্যাকসন হাইটস ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জ্যামাইকার দারুল সালাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মুকিত। এরপর সংবর্ধিত অতিথি আলহাজ্ব জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির সম্মানে একটি বিশেষ মানপত্র পাঠ করেন কার্যকরী পরিষদের সদস্য দেলোয়ার হোসেন মানিক। পরে সংগঠনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের নেতৃত্বে কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, কার্যকরী পরিষদের সদস্য ফজল খান, সহসভাপতি লুকমান হোসেন লুকু, সহসভাপতি শামীম আহমেদ, সহসভাপতি শফিউদ্দিন তালুকদার এবং সহসভাপতি জাবেদ উদ্দিন।

মতবিনিময় পর্বে বক্তারা প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরে সংবর্ধিত অতিথি আলহাজ্ব জি কে গউছের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জি কে গউছ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, ত্যাগ এবং জনগণের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে অসংখ্য মামলা, নির্যাতন, কারাবরণ ও প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।

বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সিলেট—ঢাকা মহাসড়ক, হবিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন এবং সিলেট—ঢাকা রেল যোগাযোগ আধুনিকায়নে কাজ চলছে। হবিগঞ্জ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে প্রায় ৬৫০ কোটি টাকা বরাদ্দের কথাও তিনি উল্লেখ করেন। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts