বাংলাদেশ সোসাইটির নির্বাচনী প্রচরণা তুঙ্গে || সেলিম—আলী প্যানেল

জলি আহমেদঃ বাংলাদেশ সোসাইটি ইনকের ২৫ অক্টোবর রবিবারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ এখন পুরোপুরি সরগরম। সোসাইটির বিগত দিনের উন্নয়ন এবং অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে গঠিত শক্তিশালী প্যানেল ‘সেলিম—আলী’ পরিষদের পক্ষে নির্বাচনী ও মতবিনিময় সভার আয়োজন করে ‘প্রবাসী চট্টগ্রামবাসী’।

গত ৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকার জেশন পার্টি হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুইন্স, ব্রুকলিন, ব্রংক্সসহ বিভিন্ন বরো থেকে চট্টগ্রামবাসী এবং সচেতন ভোটাররা উপস্থিত হয়ে প্যানেলটির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

প্রবাসী চট্টগ্রামবাসীর সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন সিরাজী সহ সমাবেশে উপস্থিত চট্টগ্রামবাসীর শীর্ষ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ সোসাইটি প্রবাসীদের অধিকার রক্ষা ও সংকটকালীন মুহূর্তের এক পরম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর বিগত মেয়াদের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় ছিল। সোসাইটির চলমান উন্নয়নমূলক প্রজেক্টগুলোর সফল সমাপ্তি এবং নতুন প্রজন্মকে মূলধারায় সম্পৃক্ত করতে এই যোগ্য, সুপরিচিত ও পরীক্ষিত প্যানেলের কোনো বিকল্প নেই। প্রবাসে নিজেদের ঐক্য সুদৃঢ় রাখতে তারা দল—মত নির্বিশেষে পুরো চট্টগ্রামবাসীকে ‘সেলিম—আলী’ পরিষদের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কার করেন। তারা প্রতিশ্রুতি দেন যে, আগামী দিনে সোসাইটিকে পুরোপুরি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। ওয়ান স্টপ সলিউশন ও স্থায়ী কমিউনিটি সেন্টার গঠন করা হবে যেখানে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে। নিউইয়র্কে আসা নতুন প্রবাসী এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মৌলিক সমস্যাগুলোর সমাধান দেয়া হবে। নতুন প্রবাসীদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রোগ্রাম চালু করা হবে। সেকেন্ড জেনারেশন বা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে তথা স্থায়ী ভবনে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে। প্রবীণ প্রবাসীদের নিয়ে একটি মেন্টরশিপ নেটওয়ার্ক এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাধ্যমে কাউন্সেলিং সেলের ব্যবস্থা রাখা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী এনাম, মাকসুদুল হক চৌধুরী, সিরাজুল ইসলাম লিপন, মোঃ ফারুক হোসেন মজুমদার, জে মোল্লা সানি, জহিরুল ইসলাম, কাজী এম আর খান সেলিম, ইসলাম হোসেন শিপন, ফারুক হোসেন ।

প্যানেলের প্রার্থীদের প্যানেল পরিচিতি ও গণসমর্থন সভায় সেলিম—আলী পরিষদের প্রার্থীরা উপস্থিত থেকে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন এবং বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটির সভাপতি ছিলেন চিটাগাং এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজী। পুরো আয়োজনে সংগঠনের সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন সিরাজী সহ সমাবেশে উপস্থিত ছিলেন পূর্ণাঙ্গ কমিটির প্রায় সকলে কর্মকর্তা ও সম্পাদকীয় মণ্ডলী। তারা হলেন হাজী শফিউল আলম (সদস্য ও উপদেষ্টা, চট্টগ্রাম সমিতি ট্রাস্টি বোর্ড), আহসান হাবীব (সাবেক সভাপতি, চট্টগ্রাম সমিতি), ফখরুল ইসলাম চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, মুজিবুর হক (সদস্য, চট্টগ্রাম সমিতি ট্রাস্টি বোর্ড)।

ব্রংক্সে ‘সেলিম—আলী’ প্যানেলের পরিচিতি সভা 

নিউইয়র্কঃ প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ব্রংক্সে আয়োজিত ‘সেলিম—আলী’ প্যানেলের পরিচিত ও নির্বাচনী জনসভায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছিলো। সভায় বক্তারা বলেছেন, ব্রংক্স ‘সেলিম—আলী’র ঘাঁটি। ‘সেলিম—আলী’র পক্ষে ব্রংক্সবাসী ঐক্যবদ্ধ। তার প্রমাণ বিরূপ প্রকৃতির মধ্যেও নির্বাচনী সভায় সর্বস্তরের বিপুল মানুষের উপস্থিতি, অংশগ্রহণ আর সমর্থন। বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটিকে যোগ্যতার সাথে নেতৃত্ব দেয়ার যোগ্য প্যানেল ‘সেলিম—আলী’ প্যানেল। এই প্যানেল বিগত নির্বাচনে জয়ী হয়েই তার প্রমাণ রেখেছে। এবারের নির্বাচন ঘিরে ‘সেলিম—আলী’ প্যানেলের বিরুদ্ধে অপপ্রচারে জবাব দেয়া হবে ব্যালটের মাধ্যমে। বক্তারা আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ‘সেলিম—আলী’ প্যানেলকে ভোট দিয়ে জয়ী করার জন্য সকল ভোটারের প্রতি আহবান জানান। 

গত ১১ অক্টোবর রবিবার সন্ধ্যায় ব্রংক্সের পিএস ১০৬ মিলনায়তনে প্যানেল পরিচিত ও নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ‘সেলিম—আলী’ প্যানেলের ব্রংক্স নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল আলম এবং গীতা থেকে পাঠ করেন পল্লব সরকার। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি লোকমান হোসেন লুকু, ঢাকা জেলা সমিতি ইউএসএ’র সভাপতি সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ—বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ব্রংক্স বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, বাংলাদেশী—আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বাকা)’র সভাপতি সারওয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, হৃদয়ে বাংলাদেশ—এর সভাপতি সাঈদুর রহমান লিংকন, জামালপুর জেলা সোসাইটি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সভাপতি সোহান আহমেদ টুটুল, সাবেক সভাপতি তোজাম্মেল আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।


‘সেলিম—আলী’ পরিষদের পক্ষে নর্থ বেঙ্গলবাসী

জলি আহমেদঃ বাংলাদেশ সোসাইটি ইনকের আগামী ২৫ অক্টোবর রবিবারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় ‘সেলিম—আলী’ পরিষদের পক্ষে নির্বাচনী ও মতবিনিময় সভার আয়োজন করে নিউইয়র্কে বসবাসরত নর্থ বেঙ্গলবাসী (উত্তরবঙ্গবাসী) গত ১২ অক্টোবর সোমবার সন্ধ্যায় জ্যামাইকার পরিণীতা পার্টি হলে। এতে কুইন্স, ব্রুকলিন, ব্রংক্সসহ বিভিন্ন বরো থেকে উত্তরবঙ্গের প্রবাসী এবং সচেতন ভোটাররা উপস্থিত হয়ে প্যানেলটির প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা ব্যক্ত করেন।

সমাবেশের মূল আকর্ষণ ছিলেন ‘সেলিম—আলী’ পরিষদের সহ—সভাপতি পদপ্রার্থী এবং উত্তরবঙ্গের কৃতি সন্তান মোঃ কামরুজ্জামান কামরুল সভায় উপস্থিত উত্তরবঙ্গবাসীর শীর্ষ নেতৃবৃন্দ ও সচেতন ভোটাররা মোঃ কামরুজ্জামান কামরুলসহ পুরো প্যানেলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। বক্তারা বলেন, প্রবাসে নিজেদের একতা সুদৃঢ় রাখতে এবং বাংলাদেশ সোসাইটির চলমান উন্নয়নমূলক প্রজেক্টগুলোর সফল সমাপ্তির জন্য এই সুযোগ্য, সুপরিচিত ও পরীক্ষিত প্যানেলের কোনো বিকল্প নেই। তারা দল—মত নির্বিশেষে সর্বস্তরের উত্তরবঙ্গবাসীকে ‘সেলিম—আলী’ পরিষদের পাশে থাকার জোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: আলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কার করেন। তারা প্রতিশ্রুতি দেন যে, আগামী দিনে সোসাইটিকে পুরোপুরি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানটির সভাপতি ছিলেন পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সিনিয়র সহ—সভাপতি এ.বি.এম কামাল পাশা। 


নাট্যকর্মীদের মিলনমেলা



জলি আহমেদঃ ‘হৃদয়ে বাংলাদেশ, প্রবাসে নাট্য ও মিডিয়া কর্মীদের প্রাণের মেলা: জমকালো পটলাক ও রাইটার্স—আর্টিস্ট পিকনিক ২০২৬’ বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রবাস জীবনে দেশীয় সংস্কৃতি লালন এবং নাট্যাঙ্গনের মানুষদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে কুইন্সে অনুষ্ঠিত হলো নাট্যকর্মীদের এক মিলনমেলা। গত ১০ অক্টোবর শনিবার কুইন্সের কানিংহাম পার্কে দিনব্যাপী এই আনন্দঘন আড্ডার আয়োজন করা হয়। নাট্যজন শামসুল আলম বকুলের উদ্যোগে এই মিলনমেলাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই মিলনমেলায় শুধু নিউইয়র্কই নয়, বরং পার্শ্ববর্তী স্টেট নিউ জার্সি এবং কানেকটিকাট থেকেও নাট্যকর্মীরা উপস্থিত হয়েছিলেন। দিনব্যাপী এই আয়োজনে কোনো আনুষ্ঠানিকতার দেয়াল ছিল না; বরং সকাল থেকে বিকাল পর্যন্ত পার্ক মুখরিত ছিল আড্ডা, নাটকের স্মৃতিচারণ, গান। অনুষ্ঠানটিকে ঘরোয়া ও উৎসবমুখর করতে আমন্ত্রিত অতিথিরা নিজেদের বাড়ি থেকে ‘পটলাক’ বা ওয়ান—ডিশ পদ্ধতিতে হরেক রকমের খাবার নিয়ে আসেন।

সাংস্কৃতিক এই মিলনমেলায় প্রবাসের একঝাঁক গুণী ও শীর্ষস্থানীয় তারকা শিল্পীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিতদের মধ্যে সিনিয়র নাট্যশিল্পী রেখা আহমেদ, লুৎফুন্নাহার লতা, রোকেয়া রফিক বেবী, শিরিন বকুল, স্বপ্না কাউসার, তমালিকা কর্মকার, এজাজ আলম, লায়লা ফারজানা, তৌকির আহমেদ উপস্থিত থেকে আয়োজনকে সমৃদ্ধ করেন।

এই মিলনমেলায় আরো যোগ দেন— হিল্লোল, আলমগীর চঞ্চল, আবু সুফিয়ান বিপ্লব, শামীম সাহেদ, গার্গী মুখার্জী, গোলাম সারোয়ার হারুন, বাবর খাদেমি, সুলতান বুখারী, বসুনিয়া, জাকির হোসেন রনি, তানভীর, হীরা চৌধুরী, মিলটন আহমেদ, মুজিব বিন হক, জহির মাহমুদ, জিয়া উদ্দিন শিপন, রিপন, সুলতানা, আনিকা মাহিন একা প্রমুখ। উপস্থিত সকল শিল্পী ও নাট্যকর্মীরা এই চমৎকার উদ্যোগের জন্য শামসুল আলম বকুলকে ধন্যবাদ জানান এবং প্রবাসে বাংলাদেশী নাট্যকলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


Related Posts