এই শীতে নিউইয়র্কে ন্যাশনাল গ্রিডের || ১২ লক্ষ পরিবারের গ্যাস বিল বাড়বে
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ব্রুকলিন, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান ন্যাশনাল গ্রিড এই শীতে গ্যাসের দাম বাড়াচ্ছে। এই তিন বরোর প্রায় ১২ লক্ষ পরিবার তাদের গ্যাস ব্যবহার করে। ন্যাশনাল গ্রিডের বরাত দিয়ে সংবাদ মাধ্যম গোথামিস্ট বলছে, গ্যাস পরিবহনের ব্যয় বেড়ে যাওয়ায় আগামী পাঁচ মাসে গড়ে পরিবারপ্রতি ৮৭ ডলার করে বিল বেড়ে যাবে। যদিও গ্যাসের দাম গত বছরের তুলনায় এ বছর কম।
ন্যাশনাল গ্রিডের মুখপাত্র ব্রায়ান স্যাপ আশ্বস্ত করে বলেন, এই মূল্যবৃদ্ধি স্থায়ী নয়। আবহাওয়ার তারতম্যের কারণে তা কমতেও পারে। গত বছর গ্যাসের ব্যবহার বেশি হয়েছে, কারণ গত বছর শীতে তুলনামূকভাবে তাপমাত্রা অনেক কম ছিল। তিনি বলেন, আবহাওয়া বিভাগের সাথে কথা বলে জানা গেছে, এ বছর তাপমাত্রা তেমন কম থাকবে না।
ন্যাশনাল গ্রিড জানিয়েছে, আর্থিক অবস্থা বিবেচনা করে নিউইয়র্ক সিটি এলাকায় ন্যাশনাল গ্রিড কাস্টমারদের জন্য ৩০০ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থ আবেদনের ভিত্তিতে তাদের বিলে ডিসকাউন্ট দেয়া হবে।
ন্যাশনাল গ্রিডের নিউইয়র্ক জোনের প্রেসিডেন্ট ম্যাট বারনেট বলেন, এই ডিসকাউন্টের সুযোগ গ্রহণের জন্য ‘ঐড়সব অংংরংঃধহপব চৎড়মৎধস’এ আবেদন করতে পারেন।
