কালোজিরা খেলে সত্যিই ওজন কমে?
ডা. সজল আশফাক: কালোজিরা খেলে ওজন কমেÑকথাটি পুরোপুরি ভুল নয়। তবে কালোজিরা শরীরের চর্বি গলিয়ে দেয় কিংবা দ্রুত ওজন কমায়, এমন দাবির বৈজ্ঞানিক ভিত্তি নেই। ২০২৫ ও ২০২৬ সালের নতুন গবেষণায় দেখা যাচ্ছে, কালোজিরা ওজন কিছুটা কমাতে সাহায্য করতে পারে। কিন্তু সব গবেষণায় একই ফল পাওয়া যায়নি।
২০২১ সালে চিকিৎসক ও পুষ্টিবিষয়ক লেখক ডা. মাইকেল গ্রেগার কালোজিরা (ঘরমবষষধ ংধঃরাধ) নিয়ে প্রকাশিত কয়েকটি গবেষণা পর্যালোচনা করে জানান, এটি ওজন কমানোর পাশাপাশি রক্তের কোলেস্টেরল, গ্লুকোজ ও রক্তচাপ নিয়ন্ত্রণে কিছুটা সাহায্য করতে পারে।
সাম্প্রতিক গবেষণায়ও এমন সম্ভাবনার প্রমাণ পাওয়া গেছে। ২০২৬ সালের মার্চে ঊহফড়পৎরহড়ষড়মু, উরধনবঃবং ্ গবঃধনড়ষরংস জার্নালে প্রকাশিত একটি মেটা—বিশ্লেষণে ৩১টি ক্লিনিক্যাল ট্রায়ালের মোট ২,১৪৫ জন অংশগ্রহণকারীর তথ্য পর্যালোচনা করা হয়। মেটা—বিশ্লেষণ হলো একাধিক গবেষণার ফলাফল পরিসংখ্যানগতভাবে একত্র করে সামগ্রিক প্রভাব নির্ণয়ের পদ্ধতি।
এই বিশ্লেষণে দেখা যায়, কালোজিরা গ্রহণকারীদের ওজন নিয়ন্ত্রণ দলের তুলনায় গড়ে প্রায় ১.৫৯ কেজি এবং বডি মাস ইনডেক্স (ইগও) ০.৫১ একক কমেছে। রক্তচাপ ও রক্তের গ্লুকোজের মাত্রাতেও কিছুটা উন্নতি হয়েছে। তবে গবেষণাগুলোর ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য ছিল।
অন্যদিকে, ২০২৫ সালে টাইপ—২ ডায়াবেটিস রোগীদের ওপর পরিচালিত ১৬টি গবেষণার আরেকটি মেটা—বিশ্লেষণে রক্তের গ্লুকোজ ও খউখ কোলেস্টেরল কমার প্রমাণ পাওয়া গেলেও শরীরের ওজন বা ইগও উল্লেখযোগ্যভাবে কমেনি।
কালোজিরার অন্যতম সক্রিয় উপাদান থাইমোকুইনোন (ঞযুসড়য়ঁরহড়হব)। এর কিছু প্রদাহনাশক ও বিপাকীয় প্রভাব নিয়ে গবেষণা হয়েছে। তবে এটি সরাসরি শরীরের চর্বি গলিয়ে দেয়, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।
কিছু গবেষণায় প্রতিদিন ১—২ গ্রাম কালোজিরার গুঁড়া ব্যবহার করা হয়েছে। কিন্তু এটিকে ওজন কমানোর প্রতিষ্ঠিত চিকিৎসামাত্রা বলা যায় না। বিশেষ করে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণকারীদের নিয়মিত কালোজিরার সাপ্লিমেন্ট ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।
শেষ কথা হলো, কালোজিরা ওজন কমাতে সামান্য সাহায্য করতে পারে, কিন্তু এটি কোনো জাদুকরী ওষুধ নয়। ওজন নিয়ন্ত্রণের মূল ভিত্তি সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যকর জীবনযাপন। কালোজিরা এসবের বিকল্প নয়।
