মেয়র ও গভর্নরের ঘোষণা || সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ ফ্রি চাইল্ডকেয়ার বেনিফিট

বাঙালী প্রতিবেদনঃ যারা বর্তমানে চাইল্ড কেয়ার বেনিফিট পাচ্ছেন ভাউচারের মাধ্যমে অথবা অন্য কোনো চুক্তির মাধ্যমে, নিউইয়র্ক সিটির এমন পরিবার এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে শিশু পরিচর্যার সুবিধা পাবে। বৃহস্পতিবার মেয়র জোহরান মামদানি এই তথ্য জানিয়ে বলেন, এর ফলে অতিরিক্ত প্রায় ২২,০০০ স্বল্প আয়ের পরিবার লাভবান হবে। তিনি জানান, আরো যেসব পরিবার চাইল্ড কেয়ারের জন্য কমমূল্যে সেবা পেত, এখন তারা সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা পাবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই বেনিফিট প্রদান করা হবে। এর জন্য মেয়র অতিরিক্ত . মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন।

মেয়র মামদানি প্রসঙ্গে বলেন, নিউইয়র্ক সিটির হাজার হাজার পরিবার যদি চাইল্ড কেয়ার খাতে অর্থ ব্যয় করে, তাহলে তাদের অন্য খাত থেকে অর্থ বাঁচাতে হবে। কিন্তু বিনামূল্যে এই সেবা পেলে এইসব পরিবারে স্বস্তি আসবে। তিনি বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রম্নতি পূরণের উদ্দেশে আমরা ইউনিভার্সাল চাইল্ড কেয়ার প্রদান করছি সম্পূর্ণ বিনামূল্যে। সেই সাথে মেয়র মামদানি সম্প্রতিকালে চাইল্ড কেয়ারের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেকথাও স্মরণ করিয়ে দেন।

এই কর্মসূচী ঘোষণাকালে মেয়রের সাথে ছিলেন গভর্নর ক্যাথি হকুল। তিনি জানান চাইল্ড কেয়ার বেনিফিট খাতে নিউইয়র্ক স্টেট . বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, এটা ব্যয় নয়, এটা বিনিয়োগ। এই শিশুরা একদিন এই অর্থ ফেরত দেবে তাদের কাজের মধ্য দিয়ে।

মেয়র অফিসের চাইল্ড কেয়ার এন্ড আর্লি চাইল্ডহুড এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এমি লিস বলেন, সেপ্টেম্বর থেকে আমরা সম্পূর্ণ ফ্রি টুকে চালু করবো। এটিও চাইল্ড কেয়ারের একটি অংশ।

উল্লেখ্য সপ্তাহ থেকে ১৩ বছর বয়সীরা এই ফ্রি চাইল্ড কেয়ার বেনিফিট পাওয়ার যোগ্য তাদের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায়। আর ১৯ বছর বয়স পর্যন্ত এই বেনিফিট ডিজাবেল শিশুদের দেয়া হবে। বর্তমানে এক লক্ষেরও বেশি শিশু চাইল্ড কেয়ার ভাউচার পায়।

Related Posts