জ্যাকসন হাইটসে আজ বিনামূল্যে খাদ্য ও জায়নামাজ বিতরণ

বাঙালী প্রতিবেদনঃ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসী আজ ১৫ আগস্ট এই দিনটি উদযাপন করবে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে। এই উপলক্ষে জ্যাকসন হাইটসে ৭৩ স্ট্রিটে হবে দিনভর বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম রক্তদান কর্মসূচী, খাবার বিতরণ, ১০০০ জায়নামাজ বিতরণ এবং এই মহান নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত।

এই দিনটি দলমত নির্বিশেষে সকলে মিলে উদযাপনের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক মীর নিজামুল হক, সদস্য সচিব মামুন মিয়াজী। পরিচালনায় শাহ নেওয়াজ। তত্ত্বাবধানে শাহ জে. চৌধুরী। এই আয়োজনের চেয়ারম্যান হারুন ভুঁইয়া। কোচেয়ারম্যান সাখাওয়াত বিশ্বাস, জেড চৌধুরী মফিজুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক এম. আজিজ আসেফ বারী। পৃষ্ঠপোষক এটর্নি মঈন চৌধুরী, আশরাফ চৌধুরী খোকন, মো. কামরুজ্জামান কামরুল, ফাহাদ সোলায়মান, নূরুল আজিম তারেক হাসান খান। 

উল্লেখ্য জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি সাকিল মিয়া সাধারণ সম্পাদক মো. আলম নমি।

Related Posts