কুইন্স, ব্রংক্স ও ব্রুকলীনে কবে কখন কোথায় || বিনামূল্যে ব্যাকপ্যাকসহ স্কুল সামগ্রী বিতরণ
বাঙালী প্রতিবেদনঃ প্রতিবছর আগস্ট মাস নিউইয়র্কের স্কুল শিক্ষার্থীদের জন্য মধুর সামার ভেকেশন শেষ হওয়ার সময়। তবে এই সময়টি অনেক স্বল্প আয়ের এবং দরিদ্র পরিবারের জন্য সুখবর নিয়ে আসে। এই সময় সিটি জুড়ে যেমন নির্বাচিত প্রতিনিধিরা তেমনই বিভিন্ন কম্যুনিটি ভিত্তিক সংগঠন বিতরণ করে বিনামূল্যে ব্যাকপ্যাকসহ স্কুল সাপ্লাইজ। বাংলাদেশ কম্যুনিটির ব্রংক্সভিত্তিক সংগঠন মজুমদার ফাউন্ডেশন গত ২০ বছর ধরে এই ব্যাক টু স্কুল উপলক্ষে ব্যাকপ্যাক, স্কুল সাপ্লাইজসহ খাদ্য সামগ্রীও বিতরণ করে। বিপুল সংখ্যক পরিবার এই অনুষ্ঠানে যোগ দিয়ে সেসব গ্রহণ করে। এ বছর ব্যাক টু স্কুল কর্মসূচী হবে আগামী ৩০ আগস্ট ১৮৮৮ ওয়েস্টচেস্টার এভেন্যুতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।
কুইন্সের জ্যামাইকা ভিত্তিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটিও এ বছর ব্যাকপ্যাক ও স্কুল সামগ্রী বিতরণী অনুষ্ঠানের আয়োজন করবে। আগামী ২১ আগস্ট শুক্রবার এই ব্যাক টু স্কুল কর্মসূচী হবে জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এছাড়াও এই মাস জুড়েই নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় ব্যাক টু স্কুল উপলক্ষে স্কুল সাপ্লাইজ বিতরণী অনুষ্ঠান হবে। কয়েকটি এখানে দেয়া হলোঃ
কুইন্সেঃ
ক্স ১৮ আগস্ট নেবারহুড কেয়ারে, ফ্লাশিংএ (৪১—৬১ কিসেনা বুলোভার্ড) বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত।
ক্স ২৯ আগস্ট লাভ ইয়োর নেবারহুডে (১১৫ স্ট্রিট ও ৮৬ এভেন্যু, জ্যামাইকা) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ব্রংক্সেঃ
ক্স ২২ আগস্ট ডেভো পার্কে কসপ্লে ব্যাক টু স্কুলে (১৮৮ স্ট্রিটে) বেলা ১২টা থেকে।
ক্স ২২ আগস্ট শ্যারন ব্যাপ্টিস্ট চার্চে (৮২৭ ফরেস্ট এভেন্যুতে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ক্স ২৩ আগস্ট পেলহ্যাম পার্ক এসোসিয়েশনে (৯৯০ পেলহ্যাম পার্কওয়ে) বেলা ১২টা থেকে।
ক্স ২৮ আগস্ট এনওয়াই ফাউন্ডলিংএ (৪৩৪ ওয়েস্টচেস্টার এভেন্যু) সকাল ১০টা থেকে দুপুর ৩টা।
ক্স ২৮ আগস্ট মরিসোনিয়া এয়ার রাইটস হাউজেসে (৩১২৫ পার্ক এভেন্যু) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ক্স ২৯ আগস্ট পেলহ্যাম লজ ৭১২তে (১০০০ ইস্ট ট্রেমন্ট এভেন্যু) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।
ব্রুকলীনঃ
ক্স ১৮ আগস্ট স্টেট সিনেটর রোক্সেন পারসাদ’স ফ্রি ফান ডে তে (সিভিউ এভেন্যু ও ইস্ট ৮৮ স্ট্রিট) বিকেল ৩টা থেকে।
ক্স ২০ আগস্ট স্টেট সিনেটর জেসিকা স্কারসেলার অফিসে (কাইজার পার্ক, ২৫২৯ নেপচুন এভেন্যু) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
ক্স ৩০ আগস্ট এবান্ডান্ট লাইট এন্ড গ্রেস মিনিস্ট্রিতে (১০৭৪ ইস্টার্ন পার্কওয়ে) বেলা ১২টা থেকে।
ক্স ৫ সেপ্টেম্বর প্যাম্পার্স ফর টটস কর্পোরেশনে (পার্কসাইড এভেন্যু ও প্রসপেক্ট পার্ক সাউথ—ওয়েস্ট) বেলা ১টা থেকে।
