ওজোন পার্কে হয়ে গেল ওয়ার্ল্ড বাংলা মিউজিকের জমজমাট পথমেলা

জলি আহমেদঃ ব্রকলীনের ওজোনপার্কে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য পথমেলা আগস্ট রবিবার। দুপুর থেকে রাত অবধি মেলায় ছিল বাংলাদেশী বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের স্টল। নারী উদ্যোক্তারাও তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন মেলায়। মেলায় বিভিন্ন পর্যায়ে মূলধারার জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে মেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি জাকির এইচ চৌধুরী, আয়োজক প্রফেসর সৈয়দ আজাদ (চেয়ারম্যান ওয়ার্ল্ড বাংলা মিউজিক), এম এন জামান লাল্টু (প্রেসিডেন্ট এন্ড সিইও ওয়ার্ল্ড বাংলা মিউজিক) সহ আরো অনেকে। গেস্ট অব অনার ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, এম এম শাহীন চেয়ারম্যান ঠিকানা, আবু তাহের সিইও টাইম টেলিভিশন, কম্যুনিটি এ্যক্টিভিস্ট ফাহাদ সোলাইমান। বিশেষ অতিথি ছিলেন, আজমল হোসেন কুনু, কামাল পাশা বাবুল, কাজী আজম, ফিরোজ আহমেদ, আহসান হাবিব, মাজেদা উদ্দিন, শামসুল আলম মজনু, গোলাম সারওয়ার সুমন, তরিকুল ইসলাম, আব্দুল রশিদ বাবু, শামীম মাহমুদ, আরিফুল হক চৌধুরী, আবুল কালাম ভূইয়া, খান মোহাম্মদ টিপু, আবুল বাশার ভূইয়া, সাব্বির তাহের(আবির), খায়রুল সুমন, নূর মোহাম্মদ মাহবুবুল আলম, নূর মোহাম্মদ কাউছার, খায়রুল কবির খোকন প্রমুখ। 

মেলার প্রোগ্রাম কমিটির আহবায়ক ছিলেন মোরশেদ আলম, প্রধান সমন্বয়ক মাইন উদ্দিন তুহিন, সদস্য সচিব আল মামুন সবুজ, সমন্বয়ক ফরহাদ মৃধা, সহ সমন্বয়ক প্রিন্স, সাকিব করিম, নজরুল ইসলাম সাদ্দাম হোসেন। সাবিক সহোযোগিতায় ছিলেন রেজাউল করিম তানভির, সাকি খান, সাকিব করিম, মাহফুজুর আলম, মশিউর রুবেল, হৃদয়, রোমেল, রাসেল, হারুর, মাহফুজুর রহমান, সাগর, রাব্বি, দুলাল, রকিব, রুবেল, মসু রুবেল, রাজু, হাসান, জাহিদ হাসান।

অনুষ্ঠানটির প্রধান অতিথি জাকির এইচ চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পরিবারভিত্তিক সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করাই আমাদের অন্যতম লক্ষ্য। 

অনুষ্ঠানের আয়োজক প্রফেসর সৈয়দ আজাদ বলেন, বাংলাদেশীরা আমেরিকার মাটিতে নিজস্ব সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন। এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আয়োজক এম এন জামান লাল্টু বলেন, আমরা যুগ যুগ ধরে এমন মেলার আয়োজন করে আসছি। এটি আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ভাতৃত্ববন্ধনের প্রতীক। 

অনুষ্ঠানের মূল মঞ্চে ছিল সাংস্কৃতিক পরিবেশনা নাচ। মেলায় প্রধান আকর্ষণ ছিলো বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন নায়িকা মৌসুমীর যৌথ পারফরমেন্স। এছাড়াও বিন্দু কনা, কামরুজ্জামান বকুল, নাজু আকন্দ, শাহ মাহমুদ, কৃষ্ণা তিথি, ত্রিনিয়া হাসান সহ বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Related Posts