আটলান্টিকের ঢেউ ছঁুয়ে হয়ে গেল অন্যরকম সম্মিলনী
নিউইয়র্কঃ গত ৮ আগস্ট লং আইল্যান্ডের ব্যাবিলন শহরের লুসিন্ডা ড্রাইভের আটলান্টিকের তীরে নিজ বাসভবনের আঙ্গিনায় ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের আয়োজন করেন নিউইয়র্ক সিটির সেবামূলক প্রতিষ্ঠান কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী প্রকৌশলী মাহফুজুল হক, নিউইয়র্কেও স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন আনন্দধ্বনি ও টিবিএন ২৪। অনুষ্ঠানটি বারবিকিউ পার্টি, সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজ দিয়ে সাজানো ছিলো। অনুষ্ঠানে আনন্দধ্বনির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
একের পর এক গান গেয়ে তারা শ্রোতাদের মুগ্ধ করেন। এর ফাঁকে চলে কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের আয়োজক প্রকৌশলী মাহফুজুল হক ও তার স্ত্রী তানিয়া চৌধুরী অতিথিদের স্বাগত জানান। তারা সকলকে ধন্যবাদ জানান আতিথ্য গ্রহণের জন্য। কুইন্স সোশ্যাল এ্যাডাল্ট ডে কেয়ার এর সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের ওয়াটার ফ্রন্টের বাড়ির আঙিনায় এ আনন্দ সম্মিলনটি প্রকৃত অর্থেই বিভিন্ন পেশার পদভারে মুখরিত হয়ে ওঠে।
আনন্দধ্বনির প্রেক্ষাপট এবং কমিউনিটির সামগ্রিক সহযোগিতা আলোকে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, ডা. রাজশ্রী সাহা রায় মুনমুন, অর্ঘ্য সারথী সিকদার প্রমুখ। এ সময় আনন্দধ্বনি’র কার্যক্রমকে বেগবান রাখতে সার্বিক সহযোগিতার জন্য ক্রেস্ট প্রদান করা হয় ইঞ্জিনিয়ার মাহফুজুল হককে। আনন্দধ্বনি’র শিল্পী ছাড়াও শিল্পী ইলোরা আহমেদ শুক্লাও সংগীত পরিবেশন করেন। প্রায় দু’শতাধিক অতিথি এই সমাবেশে যোগ দেন। চমৎকার আবহাওয়ায় পড়ন্ত বিকেলের আনন্দানুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে আটলান্টিকের দিগন্তে সূর্যাস্তের দৃশ্য।
আনন্দ সন্ধ্যায় উপস্থিত ছিলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, এটর্নি, ফার্মাসিট, কৃষিবিদ, শিল্পী, কুটনীতিক, বীর মুক্তিযোদ্ধা, সম্পাদক, ও সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান মাহফুজুল হক এবং তানিয়া চৌধুরী। (সাপ্তাহিক বাংলাদেশ)
