‘ইরান যুদ্ধই মূল কারণ’ বাড়ির মর্গেজ রেট বেড়ে সর্বোচ্চ

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকায় হোম মর্গেজ রেট একটানা পাঁচ সপ্তাহ ধরে বেড়ে চলেছে। গত এক বছরের কিছুটা বেশি সময় ধরে তা সর্বোচ্চ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি বাড়ির সম্ভাব্য ক্রেতাদের সিদ্ধান্তহীনতায় পিছিয়ে দিচ্ছে। এসোসিয়েটেড প্রেস এই খবরটি দিয়ে আগস্ট শুক্রবার বলছে, এর ফলে ৩০ বছরের ফিক্সড রেট মর্গেজ রেট বেড়ে দাঁড়িয়েছে .৬৯। মর্গেজ ব্যাংক ফ্রেডি ম্যাকের বরাতে এসোসিয়েটেড প্রেস বলছে, এক সপ্তাহ আগে এই মর্গেজ রেট ছিল .৬৬%, মাত্র এক সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে .৬৯% সামান্য হলেও এই বৃদ্ধি অনেকের জন্য চিন্তার কারণ। গত বছর এই সময়ে গড়ে এই রেট ছিল .৬৩%

এসোসিয়েটেড প্রেস বলছে, উচ্চ হারের মর্গেজ রেট প্রতি মাসে মর্গেজ গ্রহিতার মাসিক পেমেন্টে কয়েক ডলার যোগ করবে। ফলে সম্ভাব্য ক্রেতারা সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে পড়ছে। তারা অপেক্ষা করছে মর্গেজ রেট কমার আশায়।

তবে ১৫ বছরের ফিক্সডরেট মর্গেজের রেট কিছুটা কম। এই রেট .০১% আগের সপ্তাহে এই রেট ছিল .০৪% আর এক বছর আগে এই রেট ছিল .৭৫% ফ্রেডি ম্যাক বলছে, যারা বাড়ির রিফাইন্যান্স করতে চান, তারা ১৫ বছরের ফিক্সড মর্গেজ রেট পেতে আগ্রহী।

এসোসিয়েটেড প্রেস বলছে, বছর মর্গেজ রেট বৃদ্ধির অন্যতম কারণ ইরান যুদ্ধ। এই যুদ্ধে ক্রুড অয়েলের মূল্য বাড়ার কারণে আমেরিকায় মুদ্রাস্ফীতি বাড়িয়েছে।

Related Posts