দুই দিনে টেস্ট হারের লজ্জা বাংলাদেশের

স্পোর্টস প্রতিবেদনঃ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রান করে আউট হন। তানজিদ হাসান করেন রান। লিটন দাস ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে ৮০ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত ৩৮ ওভার বলে ৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ৫১ রানে হেরেছে বাংলাদেশ। মাত্র দুই দিনেই শেষ হয়েছে ম্যাচটি।

প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং ধস নামে। ৩৮ ওভার বলে ৯৫ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। ফলে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ হলো।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের সিদ্ধান্তকে শুরু থেকেই সঠিক প্রমাণ করেন মিচেল স্টার্ক। তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়। স্টার্ক উইকেট নেন ১২ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরীফুল ইসলাম।

জবাবে অস্ট্রেলিয়াও খুব বড় সংগ্রহ গড়তে পারেনি। শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ২১০ রানে অলআউট হয় স্বাগতিকরা। শরীফুল নেন উইকেট, ৪৮ রানেটেস্টে দেশের বাইরে বাংলাদেশের কোনো বোলারের সেরা ইনিংস বোলিং এটি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন। স্টিভ স্মিথ করেন ৪২ এবং নাথান লায়ন ৩২ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৪৬ রানের লিড পায়।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রান করে আউট হন। তানজিদ হাসান করেন রান। লিটন দাস ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে ৮০ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত ৩৮ ওভার বলে ৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক উইকেট এবং প্যাট কামিন্স নাথান লায়ন ৩টি করে উইকেট নেন।

ম্যাকাই টেস্টে দুই দিনের মধ্যে মোট ৩০টি উইকেটের পতন হয়েছে। প্রথম দিনেই ১৮টি উইকেট পড়েছিল। স্টার্ক শরীফুল দুজনই ছয় উইকেট করে নিয়ে দিনটি বোলারদের করে তুলেছিলেন। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের ইনিংস শেষ করার পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসও দ্রুত গুটিয়ে যায়।

দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। তবে শরীফুল ইসলামের সাত উইকেটের বোলিং পারফরম্যান্স ছিল এই টেস্টে বাংলাদেশের বড় প্রাপ্তি। অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স দেখিয়েছেন মিচেল স্টার্ক।

তবে ম্যাকাইয়ের এই হার বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের ঐতিহাসিক অর্জনকে ম্লান করছে না। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ডারউইনে সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিকদের উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

সেই জয়ের পর ম্যাকাইয়ে বড় ব্যবধানে হেরে সিরিজ শেষ পর্যন্ত সমতায় শেষ করল বাংলাদেশ। দুই টেস্টের এই সিরিজে একদিকে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়, অন্যদিকে দুই দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হারদুটি ভিন্ন চিত্রই দেখা গেল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৬৪ ৯৫ (৩৮. ওভার)

অস্ট্রেলিয়া: ২১০ (৫২. ওভার)

ফল: অস্ট্রেলিয়া ইনিংস ৫১ রানে জয়ী।

Related Posts