বলিউড তারকাদের পরবর্তী কাজ কী?

সালমান খান, অজয় দেবগন, অক্ষয় কুমার রণবীর কাপুরবলিউডের বেশ কয়েকজন সুপারস্টার বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। তবে তাদের কয়েকজন চলমান প্রকল্পের পর কোন সিনেমায় অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত করেননি। সে সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেয়া যাক

রণবীর সিং

ধুরন্ধরফ্র্যাঞ্চাইজির পরপর দুটি ব্লকবাস্টার সাফল্যের পর রণবীর সিং চলতি মাসেইপ্রলয়সিনেমার শুটিং শুরু করবেন। অভিনেতা ২০২৭ সালে জম্বি থ্রিলারটির কাজ শেষ করবেন। তবে এর পর নতুন কোনো প্রকল্পে এখনো আনুষ্ঠানিকভাবে সম্মতি দেননি তিনি। খবরে বলা হচ্ছে, রণবীর আবারো পরিচালক আদিত্য ধরের সঙ্গে বড় বাজেটের বিশাল পরিসরের একটি অ্যাকশন সিনেমায় কাজ করতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

শাহরুখ খান

২০২৩ সালেপাঠান’, ‘জওয়ানডানকি সাফল্যে ঐতিহাসিক বছর কাটানোর পর প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিতকিংসিনেমার মাধ্যমে তার প্রত্যাবর্তন হবে। বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবেকিং’—এর পর পরবর্তী প্রকল্প কী হবে, তা এখনো ঘোষণা করেননি শাহরুখ।পাঠান এবং সালমান খানের সঙ্গেটাইগার ভার্সেস পাঠাননিয়েও আলোচনা চলছে। কিন্তু কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

হৃতিক রোশন

কভিডপরবর্তী সময়ে হৃতিক রোশনের সিনেমাগুলো প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি।বিক্রম বেদা’, ‘ফাইটারওয়ার’—তিনটি সিনেমাই বক্স অফিসে প্রত্যাশার তুলনায় অনেক কম ব্যবসা করেছে। অভিনেতা এরই মধ্যে দুটি সিনেমা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন—‘কৃষ ’, যেটির মাধ্যমে পরিচালনায়ও অভিষেক হবে, এবং হোমবেল ফিল্মের একটি নতুন সিনেমা। তবে কোনোটিরই এখনো শুটিং শুরু হয়নি।

এদিকেছাভাঈথা পরিচালক লক্ষ¥ উতেকরও হৃতিককে তার পরবর্তী সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। তবে হৃতিক এখনো সিদ্ধান্ত নেননি, তিনি বছর পরিচালনায় মন দেবেন, নাকি আবার অভিনয়ে ফিরবেন। এরই মধ্যেকৃষ ’—এর প্রিপ্রোডাকশনের কাজ চলছে।

বরুণ ধাওয়ান

বর্ডার ’—এর সাফল্যের মধ্য দিয়ে ২০২৬ সালটা দারুণভাবে শুরু করেছেন বরুণ ধাওয়ান। তবে তার সর্বশেষ সিনেমাহ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’—এর পর থেকে তিনি বেশ সতর্কতার সঙ্গে পরবর্তী কাজ বেছে নিচ্ছেন। গত এক বছরে তিনি নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি।থামাসিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের পরভেড়িয়া ’— কাজ করার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ম্যাডক প্রোডাকশন্সের সিনেমার কোনো ধরনের অগ্রগতির খবর নেই আপাতত।

সিদ্ধার্থ মালহোত্রা

লোককথাভিত্তিক থ্রিলারদ্য ভাভান’— দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। সিনেমাটি বক্স অফিসে তার অবস্থান আরো শক্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। তবেদ্য ভাভান’—এর পর তার পরবর্তী সিনেমা কী হবে, সে বিষয়ে এখনো কোনো খবর নেই।

শহিদ কাপুর

রোমিওককটেল ’—এর পর শহিদ কাপুরকে পরবর্তী সময়ে ওটিটি সিরিজফারজি ’— দেখা যাবে। তবে তার পপ্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া পরবর্তী সিনেমা কী হবে, তা এখনো অনিশ্চিত। এর আগে পরিচালক অমিত শর্মার সঙ্গে আত্মা বদলের গল্পভিত্তিক একটি কমেডি সিনেমায় তার কাজ করার খবর এসেছিল। তবে শহিদ এখন আর সেই প্রকল্পের অংশ নন। এখন তিনি ঘরানা নিয়ে কোনো নির্দিষ্ট পছন্দ না রেখে একটি ভালো চিত্রনাট্য খুঁজছেন।

Related Posts