আবার উস্থাপনায় তানজিকা আমিন

অভিনয় গ্ল্যামারে যেন নতুন করে আভা ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। নাটক চলচ্চিত্র উপস্থাপনা তিন মাধ্যমেই সরব হয়ে উঠেছেন। চলতি বছর ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত তানিম নূর পরিচালিতবনলতা এক্সপ্রেস’— অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়ে কিছুটা আফসোস জানিয়েছেন গণমাধ্যমে। তবে, থেমে যান নি। জানা গেল, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত রাজীব সালেহীন পরিচালিতরবি ইন ঢাকা সমকালীন জীবনের হতাশা, মানসিক চাপ এবং নানা সংকটের পরও মানুষ কী করে টিকে থাকার শক্তি খুঁজে পায়, ছবিটি সে বাস্তবতাকেই তুলে ধরবে। বেঁচে থাকার জন্য সুন্দর কিছু খুঁজে বের করার মানুষের এই নিরলস প্রচেষ্টার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।  

ব্যস্ত রয়েছেন আরও একটি চলচ্চিত্রের শুটিংয়ে। ইয়ামিন ইলান পরিচালিতঝামেলানামের চলচ্চিত্রটিতে তার বিপরীতে দেখা যাবে শ্যামল মাওলাকে।  তানজিকা বলেন, দুটি চলচ্চিত্র মুক্তির সম্ভাবনা রয়েছে। রবি ইন ঢাকা মুক্তির বিষয়টি নিশ্চিত হলেওরঙবাজার’—এর বিষয়টি এখনও নিশ্চিত নয়।ঝামেলাচলচ্চিত্রটির শুটিং এখনো শেষ হয়নি। চলচ্চিত্রটির শুটিংয়ে ব্যাস্ততা রয়েছে।

তবে, রঙবাজার চলচ্চিত্রের নির্মাতা রাশিদ পলাশ বলেন, ঈদে আসছে না তানজিকা আমিন অভিনীত রঙবাজার। ঈদের পর ঢাকঢোল পিটিয়ে বড় পরিকল্পনায় চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। চলচ্চিত্রটিতে তানজিকা আমিনকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে। বৈচিত্রময় চরিত্রে অভিনয়ের পাশাপাশি রঙিন পর্দায় উপস্থিতির বৈচিত্রও আনছেন তানজিকা। 

ঈদ উল আযহায় ছোটপর্দায় একটি নাটকে দেখা যাবে তাকে। শুটিং সেট থেকেই জানালেন, সাগর জাহানের পরিচালনায় ঈদ নাটকঅবুঝ চোখনাটকে অভিনয় করছেন তিনি। তার পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও পর্দায় আসছেন এই আলোচিত অভিনেত্রী।

বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নানামের অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হয়েছে মে। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। জানা যায়, বাংলাদেশের ঐতিহ্যবাহী ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে আয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রিয়েলিটি শোসেরা রাঁধুনি বিভিন্ন আসরের শীর্ষ রন্ধনশিল্পীরা। প্রতিটি পর্বে থাকবে দুটি করে রেসিপি।

দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটা আমি উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের ভাবনা যদি পছন্দ হয়। এই অনুষ্ঠানটির পরিকল্পনা আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই কাজটি করতে সম্মত হয়েছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।

রঙিন পর্দায় নিজের বহুমাত্রিক উপস্থিতি দারুণ উপভোগ করছেন বলে জানালেন অভিনেত্রী।

Related Posts