উডহ্যাভেন লাইব্রেরিতে বাংলা বর্ষবরণ

বাঙালী প্রতিবেদনঃ আয়োজনের আকার ছোট, কিন্তু এর তাৎপর্যের ব্যপ্তি অনেক বড়। কুইন্সের ফরেস্ট পার্কওয়েতে অবস্থিত উডহ্যাভেন পাবলিক লাইব্রেরিতে ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন পহেলা বৈশাখ নতুন বছরকে বরণ করল কবিতা আবৃত্তি, কবিতা পাঠ, গান, নাচ, কথামালা বইমেলার মধ্য দিয়ে। এর আয়োজক সাহিত্য কাগজ শব্দগুচ্ছ আর সহ আয়োজক উডহ্যাভেন পাবলিক লাইব্রেরি। শুরুতেই কবি হাসানআল আবদুল্লাহর সূচনা বক্তব্যের পর ড্রাম, গিটার তবলা সহযোগে মোলায়েম মাধ্যহ্নিক বাদন পরিবেশন করেন আমেরিকান যন্ত্রসংগীত শিল্পীরা। তাদের সাথে ছিলেন পিনাকপানি গোস্বামী। এরপর এই বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়াশিংটন ডিসি থেকে আগত সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। উদ্বোধনকালে তিনি বললেন, আমি কোনোভাবে প্রধান অতিথি হওয়ার যোগ্য ব্যক্তি নই। আমাদের যদি কোনো প্রধান অতিথি থাকেন, তিনি বঙ্গবন্ধু। তিনি বলেন, এই দিনটি আমাদের আত্মপরিচয়কে উন্মোচন করে। 

উদ্বোধন শেষে লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস কবি জোন ডিগবি তার লেখা ৫টি কবিতা পড়ে শোনান। এরপর ওয়াশিংটন ডিসি থেকে আগত শিল্পী দিনার মনি দুটি গান গেয়ে শোনান। প্রথম গানটি দ্বিজেন্দ্রগীতি আজি নূতন রতনে ভূষণে যতনে এবং দ্বিতীয় গান কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে রবীন্দ্রসংগীত।

বিশেষ অতিথি নালন্দার প্রকাশক রেদওয়ান জুয়েল তার বক্তব্যে বলেন, এখন নতুন করে আবার পরিষ্কার হয়ে গেল মুক্তিযুদ্ধ আমাদের শেকড় আর রবীন্দ্রনাথ, নজরুল, লালন সকলে আমাদের সম্পদ।

নারী অধিকার বিষয়ে কম্যুনিটি একটিভিস্ট রওশন আরা নিপা বলেন, নারীরাই সংস্কৃতির ভিত্তি রচনা করে। কৃষিকাজের অর্ধেক কাজই করে নারীরা।

কবিগল্পকার নাজনীন সীমন, লতিফা শামসুদ্দিন, সুরীত বড়য়া স্বরচিত কবিতা পাঠ করেন। রবীন্দ্রনাথের সোনার তরী আবৃত্তি করেন রবীন্দ্রনাথ সরকার।

নতুন প্রজন্মের বাঙালি কিশোরীরাএসো হে বৈশাখগেয়ে এবং এর সাথে নেচে নতুন বছরকে স্বাগত জানায়। তারা সকলেই জন এডামস হাইস্কুলের শিক্ষার্থী।

শেষ পর্যায়ে প্রবীণ সাংবাদিক মু. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, সাংবাদিকএকটিভিস্ট আসলাম আহমাদ খান এবং অধ্যাপিকা হোসনে আরা বাংলা নববর্ষ বিষয়ে সংক্ষেপে আলোকপাত করেন।

অনুষ্ঠানে যন্ত্রসংগীতে ছিলেন ওমার গুলিভারা টনি রোজা। অনুষ্ঠান প্রাংগনে বইমেলায় ছিল নালন্দা প্রকাশনী, ফেরল প্রেস শব্দগুচ্ছ প্রেসের প্রকাশিত বই। বইমেলা তত্ত্বাবধান করে একক সৌবীর।

Related Posts