রাজশাহী বিশ^বিদ্যালয় এলামনাই এর উদ্যোগে || শহীদ ড. জোহা স্কলারশিপ প্রদান

নিউইয়র্কঃ গত ২২ জুন সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডীন কমপ্লেক্সে সম্পন্ন হলো দীর্ঘ প্রতীক্ষিত, শ্রদ্ধার ভালোবাসার এক মহৎ আয়োজন। শহীদ . শামসুজ্জোহার স্মৃতিধন্যশহীদ . শামসুজ্জোহা স্কলারশিপ প্রোগ্রাম’—এর আওতায় এই বছর ৪০ জন মেধাবী অস্বচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভূগোল পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর . মোঃ মিজানুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের প্রফেসর . পাপিয়া সুলতানা। অনলাইনে যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, যুক্তরাষ্ট্রের সভাপতি ফতেনূর আলম। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্র এর সাবেক সভাপতি কে এম মনিরুল হক রাহুল এবং বর্তমান সহসভাপতি এডভোকেট এম এম নূরুজ্জামান বাবু। তাঁদের সকলের উপস্থিতিতে এক আবেগঘন গৌরবময় মুহূর্তে শিক্ষার্থীদের প্রতিজনকে দশ হাজার টাকা এবং সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।

রাবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি ফতেনূর আলম বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই যে শুভ কাজের সূচনা হলো, এর প্রকৃত অংশীদার আমরা সবাই। বিশেষ করে যারা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে এই ফান্ড গঠনে সামর্থ্য অনুযায়ী অবদান রেখেছেন, আপনাদের প্রতি রইল অন্তহীন কৃতজ্ঞতা। আজ যাদের হাতে এই বৃত্তি তুলে দেওয়া হয়েছে, তাদের চোখেমুখে যে আনন্দ এবং কৃতজ্ঞতার অভিব্যক্তি ছিল, তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। 

বৃত্তিপ্রাপ্ত এই কৃতি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সকল রাবিয়ানদের প্রতি তাদের গভীর ভালোবাসাসহ ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন।

সভাপতি ফতেনূর আলম আরো বলেন, এই আয়োজনটি সফল করার পেছনে পর্দার আড়ালে থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে মো: আসাদুজ্জামান, এডভোকেট সোনিয়া সুলতানা, এইচ এম ইস্রাফিল। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর . মোঃ মিজানুর রহমান বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী অস্বচ্ছল, এই এলাকাগুলোতে পার্টটাইম জব বা টিউশনি করার ছাত্র পাওয়া যায় না। তাই তারা অর্থনৈতিকভাবে দুর্বল বা পিছিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের রাবি ভাইয়েরা তাদের হাত প্রসারিত করে আজকে সামনে এগিয়ে এসেছেন এজন্য তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আগামীতে এভাবে এগিয়ে আসলে কিছু কিছু শিক্ষার্থীর জীবন কিছুটা হলেও অর্থনৈতিকভাবে স্বস্তি পাবে। ভবিষ্যতে এভাবে এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts