নিউইয়র্কে চাইল্ডকেয়ার ভাউচার বন্ধ হচ্ছে না

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির এক লক্ষেরও বেশি পরিবার তাদের শিশুদের জন্য যে অর্থ পায় ভাউচারের মাধ্যমে তার ওপরও খগড় নেমে এসেছে। ফেডারেল বাজেট থেকে বরাদ্দ পাওয়া এই অর্থ প্রদান করে নিউইয়র্ক স্টেট। নিউইয়র্ক সিটির লক্ষাধিক পরিবার চাইল্ডকেয়ার খাতে সপ্তাহে ৩০০ ডলার পায়। আরো ২৬,০০০ আবেদন ওয়েটলিস্টে আছে বলে জানানো হয়েছে।

গভর্নর ক্যাথি হকুল জানান, এই চাইল্ডকেয়ার এ্যাাসিস্ট্যান্স প্রোগ্রামে ভাউচারের মাধ্যমে দেয়া অর্থ তিনি বন্ধ করবেন না। তিনি এই খাতে স্টেটের ফান্ড থেকে . বিলিয়ন ডলার বরাদ্দ দেবেন আগামী বছরের জন্য। গভর্নর হকুল ২০২৪ সালে চাইল্ডকেয়ার এ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে পরিবারপ্রতি অর্থ বরাদ্দ বাড়িয়ে দেন।

উল্লেখ্য যেসব বাবামা ৯টা৫টা কাজ করেন, তাদের শিশু সন্তানদের জন্য এই ভাউচার প্রদান করা হয়। যেসব অভিভাবক পার্টটাইম বা অনিয়মিত কাজ করেন তাদের এই ভউচারের অর্থ বাতিল বা কমিয়ে দেয়ার কথা বলা হয়েছে।

গভর্নর ক্যাথি হকুল নিউইয়র্ক সিটির বছরের কমবয়সী শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চাইল্ডকেয়ারের কর্মসূচী চালু করেন। আগে ছিল বছরের কম বয়সীদের জন্য থ্রিকে প্রিকে কর্মসূচী। চাইল্ড কেয়ার এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বাড়ানোর জন্য তিনি বাড়তি অর্থও বরাদ্দ করেন।

বর্তমানে নতুন কাজের শর্তে সেই ভাউচার কর্মসূচী থেকে অর্থ বরাদ্দ কমানোর হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সিটি কাউন্সিল সদস্যসহ চাইল্ডকেয়ার বিষয়ক এডভোকেসি গ্রুপসমূহ।

এদিকে চাইল্ডকেয়ারের ভাউচার পাওয়ার জন্য মাবাবার ফুলটাইম চাকরির শর্ত বাতিলে একটি বিল উঠছে বলে খবরে জানানো হয়েছে।

Related Posts