টেইলর সুইফটের বিয়ে নিয়ে জল্পনা

পপসংগীতের দুনিয়ায় টেইলর সুইফটের নাম এখন একাই একটি ব্র্যান্ড। অন্যদিকে আমেরিকান ফুটবলের তারকা ট্রাভিস কেলসি মাঠের নায়ক। কয়েক বছর ধরে এই দুই সুপারস্টারের প্রেম বিশ্বজুড়ে আলোচনার বিষয়। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তাঁদের সম্ভাব্য বিয়ে।

যদিও টেইলর বা ট্রাভিস কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করেননি, তবু নিউইয়র্ক শহরে ঘটে যাওয়া একের পর এক ঘটনা নতুন করে জল্পনা উসকে দিয়েছে। রাস্তা বন্ধের অনুমতি, হোটেল বুকিং, নিরাপত্তা সংস্থার প্রস্তুতি, এমনকি শহরের মেয়রের মন্তব্যসবকিছু মিলিয়ে মনে হচ্ছে, বছরের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি বিয়েটি হয়তো দরজায় কড়া নাড়ছে।

প্রেম থেকে বাগ্দান

২০২৩ সালে প্রকাশ্যে আসে টেইলর সুইফট ট্রাভিস কেলসির সম্পর্ক। এরপর কনসার্ট, ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানসব জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। ২০২৫ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে যুগল ছবি প্রকাশ করে তাঁরা বাগ্দানের ঘোষণা দেন। সেই পোস্টের ক্যাপশন ছিল রসিকতাপূর্ণ—‘তোমাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছে।সেই মুহূর্ত থেকেই শুরু হয় একটাই প্রশ্নবিয়ে কবে?

ম্যাডিসন স্কয়ার গার্ডেন কেন?

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন শুধু একটি স্টেডিয়াম নয়; এটি আমেরিকান বিনোদনজগতের অন্যতম আইকনিক ভেন্যু। বক্সিং থেকে বাস্কেটবল, রক কনসার্ট থেকে রাজনৈতিক অনুষ্ঠানসবকিছুর সাক্ষী এই অডিটোরিয়াম। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী জুলাই এই ভেন্যুতেই টেইলর ট্রাভিসের বিয়ের আয়োজন হতে পারে।

গুজবের সূত্র শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়। নিউইয়র্ক সিটির রাস্তা বন্ধের অনুমতিসংক্রান্ত নথি, নিরাপত্তা প্রস্তুতি এবং স্থানীয় প্রশাসনের কার্যক্রমও এই জল্পনাকে শক্তিশালী করেছে।

রাস্তা বন্ধের অনুমতি

খবরে বলা হয়েছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেন ঘিরে কয়েকটি রাস্তা আগামী থেকে জুলাই পর্যন্ত আংশিকভাবে বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কয়েক অতিথির জন্য অস্থায়ী কাঠামো তৈরির অনুমতিও চেয়েছে।

সাধারণ কোনো অনুষ্ঠানের জন্য নিউইয়র্কের ব্যস্ততম এলাকায় এত বড় পরিসরের প্রস্তুতি খুব একটা দেখা যায় না। তাই অনেকেই ধারণা করছেন, এর পেছনে রয়েছে বড় কোনো তারকাখচিত আয়োজন।

নিরাপত্তা সংস্থার তৎপরতা

জল্পনাকে আরও উসকে দিয়েছে নিরাপত্তা সংস্থাগুলোর প্রস্তুতি। খবরে দাবি করা হয়েছে, পেন স্টেশন এলাকায় দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তাকে সম্ভাব্য ভিড় বিশেষ অনুষ্ঠানের বিষয়ে আগাম সতর্ক করা হয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পীকে ঘিরে বিশাল ভিড় হওয়া অস্বাভাবিক নয়। তাই নিরাপত্তাব্যবস্থাও যে বাড়তি হবে, সেটি অনুমেয়।

হোটেল বুকিং অতিথির তালিকা

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কয়েকটি বিলাসবহুল হোটেলে জুলাইয়ের শুরুতে বড় আকারের বুকিং হয়েছে।

বিশেষ করে আমেরিকান ফুটবল দলের কয়েকজন পরিচিত খেলোয়াড়ের নাম অতিথির তালিকায় থাকতে পারে বলে আলোচনা চলছে। যদিও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই, তবে জল্পনার আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট।

Related Posts