জ্যামাইকায় হয়ে গেল ‘ভালো’র মেলা

নিউইয়র্ক (ইউএনএ) সামাজিক সংগঠন ভালো পথমেলায় দেশীবিদেশী সর্বস্তরের মানুষের ঢল নেমেছিলো। ফলে জ্যামাইকা মেজর পার্ক হয়ে ওঠে উঃসব মুখর। বিশেষ করে শিশুকিশোরকিশোরীদের ব্যাপক উপস্থিতি এবারের পথমেলায় ভিন্ন মাত্র যোগ করে। শুক্রবার ১৯ জুন জ্যামাইকার হিলসাইড এভিনিউ ১৭৫ স্ট্রীট কর্ণার সংলগ্ন মেজর পার্ক আর ১৭৩ স্ট্রীটের ওপর এই মেলার আয়োজন করা হয়। বিভিন্ন রকমের শতাধিক স্টল ছাড়াও মেলায় ছিলো শিশুদের জন্য রাইড। আরো ছিলো বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা। ছিলো মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান আর বিশেষ ্যাফল ড্র। 

চমৎকার আবহাওয়ায়, গাছগাছালিতে ঘেরা পার্কের শীতল ছায়ায় বিকেল তিনটা থেকে পথমেলার কর্মকান্ড শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার পর থেকেই দেশীবিদেশী মানুষ মেলায় সমবেত হতে থাকেন। অপরাহ্ন থেকে মেলায় শত শত বাংলাদেশীর সপরিবারে সমাগম লক্ষ্য করা যায়। খাবার, পোশাক পরিচ্ছদ, হস্তশিল্প, খেলনা আর প্রফেশনাল শতাধিক স্টল ঘিরে মানুষের আগ্রহও ছিলো ব্যাপক। খাবারের স্টলগুলোতে বেচাকেনা হয়েছে প্রচুর। বিকেলে দেশীবিদেশী এতো মানুষের সমাগম ঘটে যে মেজর পার্ক তার আশপাশে চলাচল করাই ছিলো কষ্ট সাধ্য। তারপরও মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করেছেন, শিশুরা রাইডে আনন্দ করেছে আর ফুটবল পাগল মানুষরা বিশ্বকাপ ফুটবল দেখে আনন্দ উপভোগ করেছেন। মেলায় বয়োবৃদ্ধদের উপস্থিতিও ছিলো লক্ষণীয়। ডিএইচ কেয়ার হোম কেয়ার সার্ভিসের স্টল থেকে মেলায় আগত শিশুকিশোরদের ফ্রি বিভিন্ন উপহার প্রদান করা হয়। এছাড়াও আরো কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিশুদের জন্য ফ্রি উপহার প্রদানের কর্মসূচী ছিলো।  

মূল মঞ্চে সঙ্গীত শিল্পী রাজিব রহমান বিউটি দাস সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচের সরাসরি প্রদশনীর্ বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন। 

ভালো পথমেলায় যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস।    

এছাড়াও বিকেলে মূল মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পীকার . নাতাশা উলিয়ামস, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, সাবেক এমপি ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, ইউএস কংগ্রেস সদস্য প্রার্থী চাক পার্ক, কুইন্স বরো প্রেসিডেন্টের অফিসের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাদেক, ইলহাম একাডেমীর কর্ণধার মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে সামাজিক সংগঠন হিসেবে ভালো কর্মকান্ডের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে কমিউনিটির আপদবিপদে পাশে থাকার পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করে ভালো নামক সংগঠন অভিবাসীদের সমৃদ্ধ করছে। 

ভালো কর্ণধার শাহরিয়ার রহমানের নেতৃত্বে সংগঠনের এক ঝাঁক স্বেচ্ছাসেবী মেলা সফল করতে বিভিন্ন দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্যভালোইংরেজিতেবাংলাদেশী হিউমেনিটারিয়ান এইড এন্ড লিডারশিপ আউটরিচ সংক্ষিপ্ত রূপ।

Related Posts