এটর্নি মঈন চৌধুরীর উদ্যোগে রোটারি ক্লাব অব বিডি আমেরিকান্স
বাঙালী প্রতিবেদনঃ ইউএস সুপ্রিম কোর্ট এবং ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের এটর্নি মঈন চৌধুরী গত মঙ্গলবার নতুন একটি রোটারি ক্লাবের সূচনা করলেন। এই ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট এটর্নি চৌধুরী আর সেক্রেটারি বিশিষ্ট কম্যুনিটি একটিভিস্ট দুলাল বেহেদু। ঐদিন এটর্নি চৌধুরী খবরটি জানান সাপ্তাহিক বাঙালীকে।
এটর্নি মঈন চৌধুরী বলেন, রোটারি ইন্টারন্যাশনাল’র ২০২৫—২০২৬ বর্ষের প্রেসিডেন্ট ফ্রান্সেসকো আরেজ্জো একটি চিঠিতে এই নতুন রোটারি ক্লাব প্রতিষ্ঠার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, আমাদের যে ভিশন তা আপনারা সবসময় সমুন্নত রাখবেন বলে আমরা বিশ্বাস করি। রোটারি ক্লাবের ভিশন হলোঃ Together, we see a world where people unite and take action to create lasting change—across the globe, in our communities, and in ourselves.
মি. ফ্রান্সেসকো আরেজ্জো এটর্নি মঈন চৌধুরীকে তার লিডারশিপ, কমিটমেন্ট এবং ডেডিকেশনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নিশ্চয় এসবই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
এটর্নি চৌধুরী সাপ্তাহিক বাঙালীকে জানান, খুব শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঘোষণা দেবেন এবং অভিষেকের আয়োজন করবেন।
