নাম তালিকাভুক্ত করুন || স্নো ক্লিনিংএর জন্য ঘন্টায় সর্বোচ্চ ৪৫ ডলার
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটিতে যখন গ্যাসের মূল্য থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেকের ধরাছোঁয়ার বাইরে, তখন মেয়র জোহরান মাদানি শীতকালে বাড়তি কিছু আয়ের সুযোগ সৃষ্টির ঘোষণা দিলেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানালেন স্নো ক্লিনিংএর জন্য সিটি ঘন্টায় সর্বোচ্চ ৪৫ ডলার দেবে। গত মঙ্গলবার এই ঘোষণায় তিনি বলেন, ইমার্জেন্সি স্নো শোভেলিং প্রোগ্রামিংএ তিনি ঘন্টায় ৩০ ডলার পে করলেও যারা সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করবে তাদের ৪৫ ডলার হিসাবে পে করা হবে ঘন্টায়।
তিনি চান, মানুষ এই কর্মসূচীতে আগেই যেন নাম তালিকাভুক্ত করে রাখে, যাতে প্রয়োজনে কল করলেই তাদের পাওয়া যায়। গত বছর নিউইয়র্ক সিটির সেনিটেশন কর্মচারীসহ অস্থায়ী কর্মচারীরা ১৩৫,০০০ ক্রসওয়াক, ৩৪,০০০ বাস স্টপ ও ২৯,০০০ ফায়ার হাইড্র্যান্ট ক্লিন করে।
উল্লেখ্য গত বছর স্নো ক্লিনিংএর পেমেন্ট ছিল প্রতি ঘন্টায় ১৯.১৪ ডলার। তবে ৪০ ঘন্টা পূর্ণ করলে ঘন্টা প্রতি ২৮.৭১ ডলার।
মেয়র জানান, যারা আগেই রেজিস্ট্রেশন করবে তাদের ৪ ঘন্টার পেইড ওরিয়েন্টেশন করতে হবে ডিসেম্বরে। এই ওরিয়েন্টেশন হবে উইকএন্ডে। তবে এদের বয়স কমপক্ষে ১৮ হতে হবে, শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং আমেরিকায় বৈধভাবে কাজ করার জন্য অনুমোদন থাকতে হবে।
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন হুপ.মড়া/ংহড়বিসঢ়ষড়ু ওয়েবসাইট।
