সোনালী এক্সচেঞ্জ এখন পেনসিলভেনিয়ায়

নিউইয়র্কঃ সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, যুক্তরাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। সোনালী এক্সচেঞ্জ দীর্ঘ ৩২ বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের মাঝে রেমিট্যান্স সেবা প্রদান করে যাচ্ছে। বর্তমানে সোনালী এক্সচেঞ্জ নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান, জর্জিয়া, মেরিল্যান্ড, ফেস্নারিডা, ভার্জিনিয়া, কানেকটিকাট এবং পেনসিলভানিয়াতে রেমিট্যান্স সেবা প্রদান করছে। 

বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের সেবা প্রদানের জন্য পেনসিলভেনিয়া ডিপার্টমেন্ট অব ব্যাংকিং এবং সিকিউরিটিজ থেকে সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, সম্প্রতি মানি ট্রান্সমিটার লাইসেন্সের অনুমোদন লাভ করেছে। এখন থেকে পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশী রেমিটারগণ সোনালী এক্সচেঞ্জের মোবাইল এ্যাপ (ঝঊঈও) কোম্পানির ওয়েবসাইট ব্যবহার করে এবং বিভিন্ন স্টেটে সোনালী এক্সচেঞ্জের ৯টি শাখা/বুথ এর রেজিস্টার্ড ঠিকানায় চেক মেইল করেও বিনা খরচে, দ্রুততম সময়ে নিরাপদে বাংলাদেশে প্রিয়জনদের নিকট টাকা পাঠাতে পারবেন। 

সোনালী এক্সচেঞ্জ, যুক্তরাষ্ট্র এর প্রেসিডেন্ট চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মহসিন কবীর সোনালী এক্সচেঞ্জের মোবাইল এ্যাপ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ করার জন্য সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানান। তিনি ঝড়হধষর ঊীপযধহমব (ঝঊঈও) গড়নরষব অঢ়ঢ় ডাউনলোড রেজিস্ট্রেশনসহ রেমিট্যান্স সংক্রান্ত যে কোন সেবার জন্য তথ্য পেতে ২১২৮০৮০৭৯০ এই নম্বরে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং  ইমেইলে যোগাযোগ করার জন্য সকলকে আহ্বান জানান। সোনালী এক্সচেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে—  ওয়েবসাইট। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts