গভর্নর ক্যাথি হকুল ২৫ লক্ষ পরিবারকে || গ্যাস—ইলেকট্রিক বিলে ডিসকাউন্ট দেবেন

বাঙালী প্রতিবেদনঃ গভর্নর ক্যাথি হকুল স্টেটের ৮০ লক্ষ পরিবারকে ২০০ ডলারের এনার্জি রিবেট চেক মেইল করার পাশাপাশি, আরো ২৫ লক্ষ পরিবারকে গ্যাসইলেকট্রিক বিলে স্পেশাল ডিসকাউন্ট দেয়ার ঘোষণা দিলেন। গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে নিউইয়র্ক স্টেটের এনার্জি এফোর্ডেবিলিটি প্রোগ্রামের আওতায় ইউটিলিটি বিলে অর্থাৎ ইলেকট্রিসিটি হিটিং বিলে এই ডিসকাউন্ট দেয়া হবে। যারা হোম এনার্জি এ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে অথবা টেম্পোরারি এ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে অন্তভুর্ক্ত আছেন, তাদের এনার্জি বিলে ডিসকাউন্ট অটোমেটিকেলি চলে যাবে। এছাড়াও যারা মেডিকেইড বেনিফিট, ভেটেরান্স ডিজাবিলিটি বা স্নাপ বেনিফিট গ্রহণ করেন তারা স্টেটের এনার্জি ডিসকাউন্ট পেতে নাম তালিকাভুক্ত করতে পারেন।

স্টেট জানিয়েছে, যারা এই কর্মসূচীতে তালিকাভুক্ত তারা বছরে সর্বোচ্চ ৫০০ ডলার ডিসকাউন্ট পান। আর এই ডিসকাউন্ট পাচ্ছে প্রায় ১০ লক্ষ পরিবার। গভর্নরের অফিসের হিসাব অনুযায়ী প্রায় ২৫ লক্ষ পরিবার এই ডিসকাউন্ট পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারে।

Related Posts