আঙুরের গায়ে সাদা আস্তরণ কি কীটনাশক?
ডা. সজল আশফাক: আঙুরের গায়ে সাদা, ধুলোর মতো আস্তরণ দেখে অনেকেই ভাবেনÑএটি হয়তো কীটনাশক, কোনো রাসায়নিক পদার্থ বা ছত্রাকের আস্তরণ। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এটি আঙুরের নিজস্ব প্রাকৃতিক আবরণ, যাকে বলা হয় ইষড়ড়স বা বঢ়রপঁঃরপঁষধৎ ধিী।
এই মোমজাতীয় আবরণ আঙুরকে পানি হারিয়ে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে, সূর্যের টঠ রশ্মি ও পরিবেশগত চাপ কমাতে সাহায্য করে এবং বিভিন্ন অণুজীবের বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষাবর্ম হিসেবে কাজ করে।
ইষড়ড়স আর সড়ষফ এক নয়। ইষড়ড়স সাধারণত পাতলা ও পাউডারের মতো এবং ঘষলে সহজেই উঠে যায়। অন্যদিকে সড়ষফ সাধারণত তুলোর মতো বা ভঁুুু হয় এবং নির্দিষ্ট জায়গায় গুচ্ছাকারে দেখা দিতে পারে।
তবে নষড়ড়স প্রাকৃতিক ও নিরাপদ হলেও আঙুর না ধুয়ে খাওয়া উচিত নয়। চাষ, সংগ্রহ ও পরিবহনের সময় এর গায়ে ময়লা, জীবাণু বা কীটনাশকের অবশিষ্টাংশ থাকতে পারে। তাই খাওয়ার আগে প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে নিন।
সুতরাং, আঙুরের গায়ের সাদা আস্তরণ দেখেই ‘এটা কীটনাশক’—এমন সিদ্ধান্ত ঠিক নয়। এটি সাধারণত আঙুরের নিজস্ব প্রাকৃতিক সুরক্ষাবর্ম।
