কুইন্স ড্যান্স ফেস্টিভ্যালে ড. নীলা জেরিনের কত্থক বিষয়ক কর্মশালা
বিশেষ প্রতিবেদনঃ অন্যান্য বছরের মত এবারও শুরু হয়েছে কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে অংশ নিয়ে ইতিমধ্যেই তিনটি লোকেশনে অংশ নিয়েছেন বাংলাদেশী—আমেরিকান কত্থক নৃত্যশিল্পী ড. নীলা জেরিন খান। গত বৃহস্পতিবার ২ জুলাই চতুর্থ লোকেশন হিসাবে ফ্লাশিং মেডো করোনা পার্কের বিশ্ববিখ্যাত ইউনিস্ফেয়ারে যে পরিবেশনার কথা ছিল তা বাতিল করা হয় প্রচন্ড তাপ প্রবাহের কারণে। এই লোকেশন পরিবেশনার বিকল্প তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই। তবে তার আগে ১০ জুলাই বিকেল ৪টায় একটি কত্থক নৃত্য বিষয়ক ওয়ার্কশপ পরিচালনা করবেন ড. জেরিন লং আইল্যান্ড সিটির মোডেগা স্টুডিওতে।
উল্লেখ্য কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যাল শুরু হয়েছে ৩০ মে জ্যাকসন হাইটসের ট্র্যাভার্স পার্কে। এতে কুইন্সের বিভিন্ন কম্যুনিটির ২০টি ড্যান্স ট্রুপের সদস্য এবং একক ব্যক্তি অংশ নিচ্ছেন তাদের নিজ নিজ দেশের নৃত্য নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কত্থক, ব্যালে, ট্যাপ, জ্যাজ, স্ট্রিট ড্যান্স, হিপ—হপ, কনটেম্পোরারি, আর্জেন্টাইন ট্যাঙ্গোসহ পেরু ও কলোম্বিয়ার নাচ।
ড. নীলা জেরিন তার নামের ড্যান্স একাডেমিতে কত্থক নাচ প্রশিক্ষণ দেন। এই স্কুলটি জ্যাকসন হাইটসে অবস্থিত।
