জ্যামাইকায় আশা রেস্টুরেন্টের উদ্বোধন
নিউইয়র্কঃ বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। আশা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো নতুন প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে গত ২৬ জুন ১৭৬—২২ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩২ ঠিকানায় এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান ও সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন সহ অতিথিদের সাথে নিয়ে লাল—সবুজ’এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে আর ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আশা গ্রুপের চেয়ারম্যান আকাশ রহমান ও ভাইস চেয়ারম্যান এশা রহমান। এছাড়াও আশা গ্রুপ ও নতুন ব্যবসা প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। খবর ইউএনএ’র।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মুনাজাত শেষে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিগণ নতুন এই রেস্টুরেন্ট ও পার্টি হলের আধুনিক পরিবেশ, মানসম্মত সেবা এবং বৈচিত্র্যময় খাবারের প্রশংসা করেন। অনুষ্ঠানে আগত একাধিক শুভাকাঙ্খী আকাশ রহমান ও এশা রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আকাশ রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাসে বাঙালিদের কর্মস্থানই আশা গ্রুপের মূল লক্ষ্য। এজন্যই একে একে আশা গ্রুপ বড় করা হচ্ছে। তিনি বলেন, আশা রেস্টুরেন্টে সবসময় ভালো খাবার পরিবেশন করা হবে। আশা রেস্টুরেন্টের সকল ক্রেতাই আমাদের অতিথি হিসেবে গণ্য হবেন।
রেস্টুরেন্টটির উদ্বোধন ঘোষণা করে এশা রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ক্রেতারা তৃপ্তি নিয়ে খেতে পারলেই আশা রেস্টুরেন্ট প্রতিষ্ঠা সার্থক হবে। তিনি বলেন, অনেক পরিশ্রম করে আমরা আশা গ্রুপ প্রতিষ্ঠা করেছি। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রেস্টুরেন্টের নিচতলায় রয়েছে আধুনিক ও সুপরিসর একটি দৃষ্টিনন্দন পার্টি হল, যেখানে বিয়ে, জন্মদিন কিংবা করপোরেট গেট—টুগেদারের মতো সামাজিক অনুষ্ঠানের সব ধরনের আয়োজন করা সম্ভব। আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল হবে প্রবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য মিলনকেন্দ্র। যেখানে পারিবারিক অনুষ্ঠান, কর্পোরেট ইভেন্ট ও বিভিন্ন সামাজিক আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা যাবে।
আগ্রহী গ্রাহকরা বুকিং বা যেকোনো তথ্যেও জন্য ৬৪৬—৭৪৪—৫৯৩৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
