১৪৫৪ ফুট ওপরে ভালোবাসার শক্তি
বাঙালী প্রতিবেদনঃ ভালোবাসার শক্তি কত গভীর ও দৃঢ় হলে এমন দুঃসাহস দেখানো যায় তা আবার প্রমাণ করলেন দুই তরুণ—তরুণী। তারা সন্তর্পনে ম্যানহ্যাটানের প্রথম সর্বোচ্চ ভবন এম্পায়ার এস্টেট বিল্ডিংএর টপ ফ্লোরে অবজার্ভেটরি ডেক থেকে এ্যান্টেনার শীর্ষে উঠে সেখানে একটি ব্যানার উড়িয়ে দেন। সেই কালো ব্যানারে সাদা শব্দে লেখা ছিল ‘ডযবহ ঃযব ঢ়ড়বিৎ ড়ভ ষড়াব নবধঃং ঃযব ষড়াব ড়ভ ঢ়ড়বিৎ ঃযব ড়িৎষফ শহড়িং ঢ়বধপব’। বাংলা করলে দাঁড়ায় ‘ভালোবাসার শক্তি যখন ক্ষমতার শক্তিকে পরাভূত করে, তখন পৃথিবী শান্তি পায়’। তারা ১৪৫৪ ফুট শীর্ষে ব্যানার উড়িয়ে নেমে আসেন। এবং তরুণ তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। তারা দুজনে হাগ দেয় এবং চুমু খায়। তারা সেলফি তোলে।
বুধবার খুব সকালে এই ঘটনা যখন ঘটছিল তখন ফিফথ এভেন্যু এবং ৩৪ স্ট্রিটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শত শত পথচারী হঠাৎ থেমে গিয়ে নিচ থেকে তাদের দেখতে থাকে। আশেপাশের হাইরইজ বিল্ডিংএর উইনডোতে ভিড় জমে ওঠে। উড়ে আসে পুলিশের হেলিকপ্টার এবং নিউজকপ্টার।
পুলিশ বন্ধ করে দেয় এম্পায়ার এস্টেট বিল্ডিং। তারা দ্রুত ওপরে উঠে যায় তাদের নামিয়ে আনতে। পুলিশ চেঁচিয়ে বলে, তোমরা ওখানে যেতে পার না। তরুণ উত্তর দেয় ‘আমরা এনগেজড’। পুলিশ মই দিয়ে এ্যান্টেনার পাদদেশে গিয়ে তাদের নামিয়ে নিয়ে আসে। তরুণীর নাম এনজেলিনা লিকোলাউ বয়স ৩৩ বছর আর তরুণের নম আইভান কুজনেটসব বয়স ৩২ বছর। তারা রাশিয়ান।
পিবিএস নিউজ বলছে, এম্পায়ার এস্টেট বিল্ডিং ম্যানেজমেন্ট তাদের জানায়নি এই তরুণ—তরুণী এই বিপজ্জনক চূড়ায় ওঠার অনুমতি কিভাবে পেল। এবিসি নিউজ বলছে, ১০৪ ফ্লোরের সিকিউরিটি ডোরের তালা ভাঙা ছিল। ফলে তারা এ্যান্টেনা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত হয়েছে, তরুণ—তরুণী আগের দিন এম্পায়ার এস্টেট বিল্ডিংএ প্রবেশ করে। সেখানেই রাত কাটায়। পুলিশ তাদের গ্রেফতার করে।
আইভান ডিটেকটিভকে জানায়, সে তাদের এনগেজমেন্টকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে উঠেছিল। এনজেলিনার বাবা ছিলেন সার্কাস শিল্পী।
বৃহস্পতিবার তাদের ম্যানহ্যাটান আদালতে হাজির করা হলে তাদের বিরুদ্ধে রেকলেস এনডেনজারমেন্ট, বার্গলারি, ক্রিমিনাল মিসচিফসহ অন্যান্য চার্জ আনা হয়। এই দুইজনের এটর্নি বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ‘ওভারচার্জড’। আগামী ২৪ আগস্ট তাদের পুনরায় আদালতে হাজিরার নির্দেশ দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে এই সময়কালে তাদের সুপারভাইজ করা হবে। কিন্তু তারা যা চেয়েছিল তা সম্পন্ন হয়েছে। অর্থাৎ বিশ্বব্যাপি তাদের ভালোবাসার কথা জানাজানি হয়।
