এ সপ্তাহে ৫ দিনে ১০ হাজার অবৈধ ইমিগ্রান্ট গ্রেফতার

বাঙালী প্রতিবেদনঃ ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা প্রায় সন্তর্পনে যুক্তরাষ্ট্রে অবস্থান করা আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের গ্রেফতারের হার হঠাৎ বাড়িয়ে দিয়েছেন। এমন একটি খবর দিয়ে বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস এবিসি নিউজ বলছে, গত দিনে আইসিই ১০,০০০ ইমিগ্রান্টকে গ্রেফতার করেছে দেশব্যাপি। বিভিন্ন সূত্রে পাওয়া খবরের উল্লেখ করে এবিসি নিউজ জানাচ্ছে ইমিগ্রেশন কতৃর্পক্ষের টার্গেট হচ্ছে প্রতিদিন কমপক্ষে ,০০০ জনকে গ্রেফতার করা। গত বছর অবশ্য হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল প্রতিদিন ,০০০ আনডকুমেন্টেড ইমিগ্রান্টকে গ্রেফতার করা হবে।

এই গ্রেফতার প্রসঙ্গে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র বলেন, যতজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ৭০%ইল্লেগাল এলিয়েনঅথবা যুক্তরাষ্ট্রে কোনো ক্রাইমে জড়িত থাকার কারণে অপরাধী।

এবিসি নিউজ বলছে, বছরের শুরুতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের নতুন সেক্রেটারি মার্কওয়েন মুলিন তার কনফার্মেশন শুনানিতে বলেছিলেন তারা নিরবে কাজ করবেন। হেডলাইন হতে চান না।

Related Posts