ছয় কোটি মানুষকে পোড়াচ্ছে তীব্র গরম

বাঙালী প্রতিবেদনঃ ১৯৬৬ সালের পরে এই প্রথম জুলাই নিউইয়র্ক সিটিসহ মিজৌরি থেকে মেইন স্টেট পর্যন্ত তাপমাত্রা ১০০ ডিগ্রি ছাড়াল। শুক্রবারও একই ছিল। আজ শনিবার নিউইয়র্কে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তাপমাত্রা সামান্য কম থাকবে। নিউইয়র্ক টাইমস এই খবরটি দিয়ে জানাচ্ছে, তীব্র তাপ প্রবাহে নিউইয়র্কের জনজীবন অচল না হলেও কষ্টকর হয়ে দাঁড়ায়। সেন্ট্রাল পার্কে বৃহস্পতিবার শুক্রবার দুপুরের পর তাপমাত্রা ১০৪ ডিগ্রি ছাড়িয়ে যায়। যারা খোলা আকাশের নিচে কাজ করেন, তাদের জন্য ছিল অত্যন্ত কষ্টকর। যারা বার্নারের কাছে কাজ করেন বিশেষ করে পিজা মেকাররাও কাহিল হয়ে ওঠেন। এই তীব্র গরমে অনেক বয়স্ক মানুষ অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েন। যাদের বাড়িতে বা কাজের জায়গায় এয়ারকন্ডিশনার কাজ করছে না তাদের জন্যও এই গরম অসহনীয়।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম এত রেকর্ড ব্রেকিং তাপমাত্রা জনজীবনকে যখন কাহিল করে দিচ্ছে, তখন তিনি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। তিনি নিউইয়র্ক সিটির পক্ষ থেকে এই তাপপ্রবাহকালে কী কী বিশেষ কর্মসূচী গ্রহণ করেছেন তা তুলে ধরেন। তিনি যেসব কর্মসূচী গ্রহণ করেছেন সেগুলো হলোঃ আউটডোর পুল অতিরিক্ত সময় খোলা রাখা, অতিরিক্ত ৮টি সিটি বিল্ডিংকে কুলিং সেন্টার হিসাবে উন্মুক্ত করা, অতিরিক্ত ১০টি পাবলিক লাইব্রেরির শাখাকে কুলিং সেন্টার ঘোষণা, অতিরিক্ত ১৫০ জন সহ ৬০০ ব্যক্তিকে নিয়োগ যারা স্ট্রিটে স্ট্রিটে গরম থেকে রক্ষার জন্য কাজ করছে, ৭৫,০০০ ব্যবসা প্রতিষ্ঠানকে কুলিং সেন্টার ঘোষণা করে সেসব জায়গায় মানুষকে অবস্থানের সুযোগ দেয়া, ২১টি কুলিং আউটরিচ স্টেশন এবং ভ্যান মানুষকে গরম থেকে বাঁচতে সহায়তা করছে।

এইসব সুবিধার ঠিকানা তথ্য পেতে ৩১১ নম্বরে ফোন করে বা ড়হ.হুপ.মড়া/পড়ড়ষরঃহুপ ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্টবিট দ্য হিটনামে কর্মসূচী গ্রহণ করেছে। যদিও আবহাওয়া দপ্তরের খবরে বলা হয়েছে এই তীব্র প্রবাহ আজ শনিবার সন্ধ্যা থেকেই কমে সহনীয় পর্যায়ে পৌঁছবে।

Related Posts