হোমওনার্স এসোসিয়েশনের আহ্বায়ক হলেন নাসির খান পল

নিউইয়র্কঃ গত ১৪ আগস্ট বাংলাদেশীআমেরিকান হোমওনার্স অ্যাসোসিয়েশন গঠনকল্পে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় জামাইকা এস্টেটের হেনলি রোডের এক ভেন্যুতে। সভায় সভাপতিত্ব করেন নাসির খান পল। সভা পরিচালনা করেন জুলকার হায়দার দেলোয়ার মানিক। সভাপতি তাঁর সূচনা বক্তব্যে বাংলাদেশীআমেরিকান হোমওনার্স অ্যাসোসিয়েশন গঠনের যৌক্তিকতা তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর একে একে বক্তব্য রাখেন প্রফেসর . পাটোয়ারি, এডভোকেট মজিবুর রহমান, নির্মল পাল, মোরশেদা জামান, ডা. জুন্নুন চৌধুরী, নূরুল হক, দবিরুল ইসলাম, আহম্মদ হোসেন, সাখাওয়াৎ হোসেন, শফিউদ্দীন আহমেদ কামাল, মোহাম্মদ রহিম, সামসুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কুইন্স, ব্রংক্স, লং আইল্যান্ড ব্রুকলীন থেকে আগত বাড়ির মালিকগণ। 

সভায় সর্বসম্মতিক্রমে নাসির আলী খান পলকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির বাকি সদস্যরা হলেনএডভোকেট মজিবুর রহমান, জুলকার হায়দার, নূরুল হক, মোরশেদা জামান, দেলোয়ার মানিক, শফিউদ্দীন আহমেদ কামাল, নির্মল পাল সামসুল ইসলাম। 

এই আহ্বায়ক কমিটি অচিরেই সংগঠনটির জন্য একটি সময়োপযোগী সংবিধান গঠন করে সংগঠনের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। এই দুইধাপ সম্পন্ন হলে পরবর্তীতে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করে হোমওনার্স অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রের মাধ্যমে বাড়ির মালিকদের জন্য সেবা কার্যক্রম শুরু করবে। 

সভাপতির ধন্যবাদ প্রদানের মাধ্যমে অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts