নিউইয়র্ক সিটিতে সাইক্লোপরিয়াসিস || অনেকেই স্যালাদ খাওয়া বন্ধ রেখেছেন

বাঙালী প্রতিবেদনঃ গত মে মাসে আমেরিকার বিভিন্ন স্টেটে সাইক্লোসপরিয়াসিস নামের পেটের পীড়া ছড়িয়ে পড়লে, এর কারণ হিসাবে একটি কোম্পানির উৎপাদিত বিতরণ করা লেটুসকে চিহ্নিত করা হয়। এই পেটের পীড়াকে সিডিসি ডায়ারিয়া বলে উল্লেখ করেছে। এই পেটের পীড়ায় হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়লে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়। যদিও এই পীড়া জীবনের জন্য হুমকি নয় বলেও উল্লেখ করে সিডিসির বিশেষজ্ঞরা। এই সাইক্লোসপরিয়াসিসে নিউইয়র্ক স্টেটে প্রায় ৮০০ জন এবং নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে প্রায় ৫০০ জন আক্রান্ত হওয়ার খবর দেয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং স্টেট সিটির হেলথ ডিপার্টমেন্ট।

টেইলর ফার্মের আইসবার্গ লেটুসকে এর জন্য দায়ী করলেও অনেকে শুধু লেটুস খাওয়া বন্ধ করলেও সাথে অন্যান্য সব্জি খাওয়াও আপাতত বন্ধ করেছে বলে জানানো হয়। অনেকে ফল খাওয়াও বন্ধ করেছে। অনেকে কেবল ফারমার্স মার্কেট থেকে লোকাল শাকসব্জি, লেটুস ফল কিনে খাচ্ছেন। বাক্সবন্দী অন্য স্টেট থেকে আসা লেটুস বা শাকসব্জি কিনতে চাচ্ছেন না তারা। অনেকে কাঁচা সব্জি খাওয়াও স্থগিত রেখেছেন। অনেকে ফ্রোজেন স্যালাড কিনছেন সুপারমার্কেট থেকে। তবে লেটুস এড়িয়ে চলছেন বেশির ভাগ মানুষ।

নিউইয়র্ক মেডিকেল কলেজের প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজির এসোসিয়েট প্রফেসর ড্যানা মারড্যু বলেন, আশংকা করা হচ্ছে ফলমূল ভেজিটেবল থেকে সাইক্লোপরিয়াসিস জীবণু সংক্রমিত হচ্ছে, তবে এর উৎপত্তি আমেরিকার অভ্যন্তরে নয়। আমদানিকৃত পণ্য থেকে তা সংক্রমিত হচ্ছে।

তবে এই সামারে স্যালাদ খাওয়া যে কারণে কমেছে, তা নিশ্চিত হওয়া গেছে লেটুসের বিক্রি কমে যাওয়ায়।

Related Posts