টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সেরা ৫ ব্যক্তিগত ইনিংস

স্পোর্টস প্রতিবেদনঃ টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ রান করার রেকর্ডের তালিকায় এখনো সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। তার ৪০০ রানের অপরাজিত ইনিংসটি টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। চলুন জেনে নেওয়া যাক লারা বাদেও আর যারা এই তালিকায় আছেন—

ব্রায়ান লারা — ৪০০*

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায় ইতিহাস গড়েন ব্রায়ান লারা। ৫৮২ বল মোকাবিলা করে ৪০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৪৩টি চার ও ৪টি ছক্কা। টেস্ট ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেন লারা।

ম্যাথু হেইডেন — ৩৮০

২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পার্থে অস্ট্রেলিয়ার হয়ে ৩৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ম্যাথু হেইডেন। ৪৩৭ বলের এই ইনিংসের মাধ্যমে সে সময় ব্রায়ান লারার ৩৭৫ রানের রেকর্ড ভেঙে দেন তিনি। তবে কয়েক মাস পরই লারা ৪০০ রানের ইনিংস খেলে আবার রেকর্ডটি নিজের করে নেন। হেইডেনের ৩৮০ এখনো টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এবং ওপেনার হিসেবে সর্বোচ্চ।

ব্রায়ান লারা — ৩৭৫

একই তালিকায় দুবার জায়গা করে নিয়েছেন লারা। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট জনসে ৩৭৫ রানের ইনিংস খেলে টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছিলেন তিনি। দীর্ঘ ৩৬ বছর গারফিল্ড সোবার্সের ৩৬৫ রানের রেকর্ড অক্ষত থাকার পর লারা সেটি ভেঙে দেন।

মাহেলা জয়াবর্ধনে — ৩৭৪

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বোয় ৩৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। ৫৭২ বলের ইনিংসে তিনি মারেন ৪৩টি চার ও একটি ছক্কা। ওই ম্যাচেই কুমার সাঙ্গাক্কারার সঙ্গে মিলে ৬২৪ রানের ঐতিহাসিক জুটি গড়েন জয়াবর্ধনে। তার ৩৭৪ এখনো কোনো শ্রীলঙ্কান ব্যাটারের সর্বোচ্চ টেস্ট ইনিংস।

উইয়ান মুল্ডার — ৩৬৭*

২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার খেলেন অপরাজিত ৩৬৭ রানের ইনিংস। মাত্র ৩৩৪ বল মোকাবিলা করে তিনি এই রান করেন। ইনিংসে ছিল ৪৯টি চার ও চারটি ছক্কা। এই ইনিংসের মাধ্যমে মুল্ডার দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন এবং সর্বকালের তালিকায় পঞ্চম স্থানে উঠে আসেন।

ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস

স্পোর্টস প্রতিবেদনঃ ওয়ানডে ক্রিকেট বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হলো ক্রিকেট খেলার একটি সীমিত ভার্সন। ক্রিকেটকে দর্শকদের কাছে আকর্ষণীয় করতেই সর্বপ্রথম এমন উদ্যোগ নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৯৭১ সালের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরুর দিন থেকেই ওয়ানডে ক্রিকেট বেশ জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তা পরখ করেই ১৯৭৫ সাল থেকে চালু হয় ওয়ানডে বিশ্বকাপ। চার বছর পর পর চালু হওয়া সেই বিশ্বকাপ এখনও ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টে পরিণত। 

তবে এই ওয়ানডে ক্রিকেটে একটা সময়ে ডাবল সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শচীনের দেখানো পথে অগ্রসর হয়ে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার ৯ জন তারকা ব্যাটসম্যান। 

তবে ওয়ানডেতে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি করার পাশাপাশি সর্বোচ্চ ২৪৬ রানের ইনিংস খেলে ইতিহাসে অনন্য উচ্চতায় আছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা। রোহিত ২০২৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৭৩ বল মোকাবেলা করে রেকর্ড ৩৩টি চার আর ৯টি ছক্কার সাহায্যে খেলেন ২৬৪ রানের ঝলমলে ইনিংস। যা আজও ক্রিকেট ইতিহাসের ব্যক্তিগত সেরা ইনিংসের জায়গা দখল করে আছে। 

এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল। তিনি ২০১৫ সালের ২১ মার্চ ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৩ বলে ২৪টি চার আর ১১টি ছক্কার সাহায্যে খেলেন ২৩৭* রানের অনবদ্য এক ইনিংস। 

ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ। তিনি ২০১১ সালের ৮ ডিসেম্বর ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২৫টি চার আর ৭টি ছক্কার সাহায্যে খেলেন ২১৯ রানের ইনিংস।

এই তালিকায় চতুর্থ পজিশনে আছেন ওয়েষ্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবে পরিচিত এই তারকা ক্রিকেটার ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ক্যানবেরায় ১৪৭ বলে ১০টি চার আর রেকর্ড ১৬টি ছক্কার সাহায্যে খেলেন ২১৫ রানের ইনিংস। 

পঞ্চম পজিশনে আছেন পাকিস্তান, শ্রীলংকা ও ভারতের তিন তারকা ওপেনার ফখর জামান, পাথুম নিশাঙ্কা ও ইশান কিশান।  ফখর জামান ২০১৮ সালে ২০ জুলাই বুলাওয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬ বলে ২৪টি চার আর ৫টি ছক্কায় খেলেন ২১০* রানের ইনিংস।

২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পাল্লেকেল্লে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২০টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ২১০* রানের অনবদ্য ইনিংস খেলেন লংকান তারকা ওপেনার পাথুম নিশাঙ্কা। 

২০২২ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১৩১ বলে ২৪টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ২১০ রান করেন ভারতীয় ওপেনার ইশান কিশান। 

এছাড়া ভারতীয় তারকা ওপেনার শুভমান গিল (২০৮), অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল (২০১*) ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকান।

Related Posts