মেয়র প্রতি মাসে ফ্রি মেট্রোপলিটান অপেরার ১০,০০০ টিকিট দিচ্ছেন

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ধ্রুপদী সংস্কৃতি কেন্দ্র লিংকন সেন্টারের মেট্রোপলিটান অপেরা হাউজের টিকেটের দাম সর্বনিম্ন প্রায় ১০০ ডলার থেকে সবচেয়ে বেশি প্রায় ১৫০০ ডলার। তাই অনেক মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মানুষদের পক্ষে এর যুগান্তকারী শো উপভোগ করা সম্ভব হয় না। আর এই সুযোগটি করে দিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার মেয়র মামদানি ডেপুটি মেয়র জুলি সু এবং ডিপার্টমেন্ট অব কালচারাল এফেয়ার্সের কমিশনার দিয়া ভিজকে নিয়ে ঘোষণা করলেন তার নতুন কর্মসূচী ‘অপেরা ফর অল’ বা সকলের জন্য অপেরা। এই কর্মসূচীতে মেট্রোপলিটান অপেরা প্রতিমাসে ১০,০০০ টিকিট দেবে বিনামূল্যে আগামী ৭ মাসের জন্য। অর্থাৎ মোট ৭০,০০০ টিকিট বিনামূল্যে প্রদান করা হবে ২০২৬—২০২৭ সিজনের শো’র জন্য। নিউইয়র্ক সিটির বাসিন্দারা প্রতিমাসে লটারিতে নাম তালিকাভুক্ত করতে পারেন। প্রতিমাসে ১০,০০০ উক্ত তালিকাভুক্তদের নাম লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। বিজয়ীদের অনলাইনে জানিয়ে দেয়া হবে।

মেয়র মামদানি মেট অপেরার মঞ্চে দাঁড়িয়ে ভিডিও মেসেজে বলেন, আমাদের সিটিতে অপেরার মত সেরা আর্ট রয়েছে। মেট্রোপলিটান অপেরা দেখার মত অভিজ্ঞতা অর্জন আর অন্য কিছুতে সম্ভব নয়।

যারা বিনামূল্যে অপেরা দেখতে চান তারা লটরিতে নাম তালিকাভুক্ত করতে পারেন। ঠিকানাঃ ড়হ.হুপ.মড়া/ড়ঢ়বৎধ 

বর্তমানে মেট অপেরায় তিনটি শো চলছে, ম্যাকবেথ, লিংকন ইন দ্য বার্ডো এবং লা বোহিমি।

Related Posts