চুপি চুপি মেয়র মামদানিকে প্রেসিডেন্ট ট্রাম্প || আমি তোমাকে সমর্থন করতে চাই

বাঙালী প্রতিবেদনঃ প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্কে মেয়র জোহরান মামদনির সরকারি বাসভবন গ্রেসি ম্যানসনে বৈঠক করে বেরিয়ে আসার পথে সিঁড়ি দিয়ে নেমে মাঝখানে থামলেন। দুজনে গলা খুব নামিয়ে কথা বললেন। তখন তাদের আশেপাশে কেউ নেই। সিক্রেট সার্ভিসের লোকজন, প্রেসিডেন্ট এবং মেয়রের কর্মকর্তারা দূরে। আর খানিকটা দূরে সাংবাদিকরা অপেক্ষা করছেন আমেরিকার এই দুই আলোচিত ব্যক্তির যৌথ সংবাদ সম্মেলনের জন্য।

তরা দুজন কথা বলছেন। নিশ্চয় এমন কোনো বিষয়ে কথা বলছেন যা অন্যদের জানাতে চাচ্ছেন না। নিউজ টিভিগুলোর ক্যামেরা রোল করছে। তারা সাউন্ড না পেলেও ভিডিও করছিল। প্রেসিডেন্ট আর মেয়র মুখোমুখি দাঁড়িয়ে। দুজনই ডার্ক ব্লু স্যুট পরে আছেন। সাদা শার্ট। উচ্চতায়ও প্রায় উনিশ—বিশ। তাদের ঠোঁট নড়া ধরা পড়ে ভিডিওতে। সাংবাদিকদের ঔৎসুক্য এবং জল্পনা বাড়তে থাকে। কী কথা তারা বলতে পারেন? দুজনে দুই মেরুর রাজনীতিক। একজন কনজার্ভেটিভ। অপরজন প্রগ্রেসিভ সোশালিস্ট।

নিউইয়র্ক পোস্ট পত্রিকার লিপ রিডার জেরেমি ঠোঁট নড়া দেখে উদ্ধার করলেন প্রেসিডেন্ট কী বলেছেন। প্রেসিডেন্ট বলেছেন, জেরিমি এবং নিউইয়র্ক পোস্টের ভাষ্য অনুযায়ী, ‘ও’ষষ ষড়ড়শ ধভঃবৎ ুড়ঁ, ুড়ঁ ষড়ড়শ ধভঃবৎ ঃযব ঘবি ণড়ৎশবৎং. অহফ বি পধহ নড়ঃয সধশব রঃ ড়িৎশ. ও ধিহহধ ংঁঢ়ঢ়ড়ৎঃ ুড়ঁ, যবষঢ় সব. ঈড়সব রিঃয সব ঃড় ঃযব ডযরঃব ঐড়ঁংব—ংবব যড়ি ও ড়িৎশ?’

পরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মেয়র মামদানির পিঠ চাপড়ে বলেন, আমি মনে করি, ও খুব ভাল ছেলে। (আই থিংক হি ইজ আ নাইস গাই)।

এ বিষয়ে হোয়াইট হাউজে যোগাযোগ করলে নিউইয়র্ক পোস্টকে কিছু জানায়নি তারা।

Related Posts