হিউম্যান রাইটসের সেমিনারে জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার দাবি

নিউইয়র্কঃ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সময়সীমা নিধার্রণের জোর দাবী জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠনহিউম্যান রাইটস ফর বাংলাদেশ’ (এইচআরডিবি) গত আগস্ট রবিবার জ্যামাইকায় কাফিস অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় দাবী জানানো হয়।

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করা হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, আমরা এমন সুন্দর কথা শুনতে চাইনা। সরকার গঠনের এতদিন পরেও জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। কবে সনদ বাস্তবায়ন হবে এর সময়সীমা নিধার্রণ করুন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করাই হচ্ছে সময়ের দাবী।

তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ শোষণ, বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, ক্রসফায়ার, গুমখুন, অপহরণ, নির্যাতন বৈষম্যের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সারি সারি লাশ পড়ে থাকলো ঢাকার রাজপথে। ঢাকার পিচঢালা কালো রাস্তা শিশুদের রক্তে লালে লাল হয়ে গেল। অকাতরে জীবন দিলো দেশের মানুষ। হাজারো ছাত্রজনতার জীবন উৎসর্গেও মধ্য দিয়ে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্তি পায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

তারা বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্ট শাহীকে তাড়াতে সক্ষম হয়েছি। এটা আংশিক সাফল্য। শত শহীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যদি দেখা যায় ফ্যাসিবাদী শাসন ফিরে আসার সম্ভাবনা নেই, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, আইনের শাসন কার্যকর আছে, বাকস্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা আছে।

এইচআরডিবি পরিচালক জিয়াউল ইসলাম শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ ¤্রাট, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক কলামিস্ট ডা: ওয়াজেদ খান, এনসিপি যুক্তরাষ্ট্রের অন্যতম সদস্য রওশন হক, জুলাই ফাউন্ডেশন ইউকে এর পরিচালক প্রফেসর . খন্দকার কবির উদ্দিন : নকিবুর রহমান নিজামী। জুলাই এর প্রামাণ্য চিত্র তুলে ধরেন আবরার মহসিন সামিন। অনুষ্ঠান পরিচালনা করেন নূরুল আনোয়ার। অনুষ্ঠান শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম জুনায়েদ হোসাইন। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts