‘অবসরের পর যা করবেন মেসি’ মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়
স্পোর্টস প্রতিবেদনঃ মেসির জোড়া গোলে আতলেতিকো সান লুইসকে ৪—২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বৃষ্টিস্নাত রাতে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সহজ জয় পায় ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করে লিগ কাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে উঠে এলেন মেসি। ন্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির দ্বিতীয়ার্ধে ওই এলাকায় বজ্রপাতের কারণে খেলা ৩০ মিনিট বিলম্বিত হয়। মেসি ম্যাচের ১১ ও ৪৪তম মিনিটে গোল করেন। ১২টি লিগ কাপ ম্যাচে তার গোল সংখ্যা এখন ১৪টি—যা টুর্নামেন্টের চার বছরের ইতিহাসে লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বোয়াঙ্গার চেয়ে এক গোল বেশি এবং এর মাধ্যমে তিনি এখন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। মেসি বাদেও তেলাস্কো সেগোভিয়া এবং ডিফেন্ডার মাইকায়েল একটি করে গোল করেছেন এবং নোয়াহ অ্যালেন তিনটি অ্যাসিস্ট করেছেন। এর সুবাদে টানা ৮ ম্যাচ ধরে অপরাজিত রইলো ইন্টার মায়ামি।
এদিন বিশ্বকাপের পর নিজের দ্বিতীয় ম্যাচে মায়ামির শুরুর একাদশে ফিরেছেন মেসি। বিশ্বকাপে তিনি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলেছিলেন, তবে লা আলবিসেলেস্তেরা স্পেনের কাছে ১—০ গোলে হেরে যায়। ৩৯ বছর বয়সী এই তারকা শনিবার কলম্বাস ক্রুর সাথে ২—২ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে ৩৭ মিনিট মাঠে ছিলেন।
কলম্বাসের বিপক্ষে গোলবঞ্চিত থাকার পর, বুধবার প্রভাব বিস্তার করতে মেসির বেশি সময় লাগেনি। ম্যাচের চার মিনিটের মাথায় ডেভিড রদ্রিগেজ হেডে গোল করে সান লুইসকে এগিয়ে নেওয়ার পর, অ্যালেনের বাড়ানো একটি লম্বা ক্রস থেকে আন্দ্রেস সানচেজকে ফাঁকি দিয়ে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। প্রথমার্ধের শেষের দিকে তিনি খুব কাছ থেকে ফিনিশ করে আরও একটি গোল করেন এবং স্টপেজ টাইমে মাইকায়েলের হেডে করা গোলেও অ্যাসিস্ট করেন।
২০২৩ সালে ক্লাবে যোগ দেওয়ার পরপরই মেসি মায়ামিকে লিগ কাপের শিরোপা জিতিয়েছিলেন। ইন্টার মায়ামি গত বছরও ফাইনালে পৌঁছেছিল, তবে সিয়াটলের কাছে তারা ৩—০ গোলে হেরে যায়।
অবসরের পর কি করবেন মেসি, জানালো ইন্টার মায়ামি
স্পোর্টস প্রতিবেদনঃ ফুটবল থেকে অবসর নেয়ার পর লিওনেল মেসির পরবর্তী গন্তব্য কোথায়? বহুদিনের গুঞ্জন—হয়তো শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরবেন, নয়তো ভালোবাসার ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে খেলে ক্যারিয়ার শেষ করবেন। তবে সব জল্পনা—কল্পনা উড়িয়ে দিয়ে ইন্টার মায়ামির প্রেসিডেন্ট অব বিজনেস অপারেশনস খেভিয়ার আসেন্সি জানিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা—কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পর বার্সেলোনা বা নিউয়েলস নয়, ইন্টার মায়ামিতেই নতুন ভূমিকায় দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে।
এমএলএস (মেজর লিগ সকার)—এর বর্তমান নিয়ম অনুযায়ী কোনো সক্রিয় খেলোয়াড় ক্লাবের শেয়ার বা মালিকানা কিনতে পারেন না। তবে আসেন্সি স্পষ্ট করেছেন যে, বুট জোড়া খুলে রাখার পর মেসিকে ক্লাবের শেয়ারহোল্ডার বা অংশীদার করার পরিকল্পনা আগেই করে রেখেছে ডেনিয়েল ও ডেভিড বেকহামদের ইন্টার মায়ামি।
'পরিকল্পনা হলো, খেলা ছাড়ার পর ইন্টার মায়ামিতে নিজের সময় বিনিয়োগের সুযোগ পাবেন মেসি। আইনি কারণে এখন তিনি শেয়ার কিনতে পারছেন না, তবে খেলা থেকে অবসর নিলেই তিনি ক্লাবের মালিকানার অংশ হবেন', বলেছেন ইন্টার মায়ামির প্রেসিডেন্ট অব বিজনেস অপারেশনস জেভিয়ার আসেন্সি।
মেসির জোড়া গোল ও রেকর্ডের রাতে মায়ামির দাপুটে জয়মেসির জোড়া গোল ও রেকর্ডের রাতে মায়ামির দাপুটে জয়। আসেন্সি আরও যোগ করেন, "একদিন না একদিন মেসির খেলা থামবে। এটা মেনে নেয়া কঠিন হলেও বাস্তব। ক্লাবকে 'পোস্ট—লিও' (মেসি—পরবর্তী) যুগের কথা ভাবতেই হবে। তবে যতদিন তিনি খেলতে চান, খেলে যাবেন। যখন খুশি অবসর নেয়ার অধিকার তিনি অর্জন করেছেন।" যুক্তরাষ্ট্রের ক্লাবের সাথে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। ইতোমধ্যে মাঠের বাইরে নানা ক্রীড়া প্রকল্পে যুক্ত হতে শুরু করেছেন তিনি:
ডেপোর্তিভো এলএসএম (উরুগুয়ে): বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজের সাথে উরুগুয়েতে একটি ক্লাবের উদ্যোগ। লেয়োনেস এফসি (রোসারিও): নিজ শহর রোসারিওয়ে পরিবারের সদস্যদের সাথে স্পোর্টিং প্রজেক্ট। মেসি এর আগে কখনো কোচ হওয়ার আগ্রহ দেখাননি। তবে স্পোর্টিং ডিরেক্টর কিংবা বোর্ডের প্রশাসনিক পদে দায়িত্ব পালনের প্রতি তাঁর আগ্রহের কথা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে।
