বিপার দুই দিনব্যাপি বর্ষবরণ শুরু আজ
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্কের বিপুল প্রশংসিত ভাষা ও সংস্কৃতি শিক্ষা কেন্দ্র বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস’র বর্ষবরণ অনুষ্ঠান হবে দুইদিনব্যাপি। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার জে প্যাকে এই অনুষ্ঠানমালা শুরু হবে আজ শনিবার সন্ধ্যায়। দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে কাল রবিবার একই ভেন্যুতে।
আজ শনিবার প্রথম দিনের অনুষ্ঠানে থাকবে শিশু—কিশোরদের সংগীত আলেখ্য, আবৃত্তি ‘ঢাক ঢোল ঝাঁঝর বাজে’ এবং বড়দের সংগীতায়োজন ‘ফাগুন লেগেছে শাখে শাখে’। অনুষ্ঠান শুরু হবে ঠিক সন্ধ্যা ছটায়।
কাল রবিবার অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায়। শুরুতেই থাকবে নৃত্যানুষ্ঠান এসো হে বৈশাখ, এরপর রূপন্তি ওয়াজিদের পরিবেশনায় ‘লাভ লেটার টু মাই পিপল’, তৃতীয় পর্বে ধ্রুপদী নাচের আসর রুমঝুম। শেষের অনুষ্ঠান চলচ্চিত্রের চিরায়ত গানের আসর রূপালি স্মৃতি। এদিন কিংবদন্তী নৃত্যশিল্পী লায়লা হাসানকে সম্মাননা প্রদান করা হবে।
দুদিনের জন্য প্রবেশমূল্য রাখা হয়েছে দশ ডলার। একদিনের জন্যও একই মূল্য।
বিস্তারিত জানতে যোগাযোগঃ ৯১৭—৬৭৪—৪৭৪৬, ৯১৭—৬৭৩—১১০৫, ৩৪৭—২৩৭—১৬২৮.
