আইপিএল ২০২৬’র খবর ৬ ম্যাচ খেলেও জয়শূন্য কলকাতা


 স্পোর্টস প্রতিবেদনঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুঃসময় পার করছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আসরে ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের মুখ দেখতে পারেনি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। শুক্রবার গুজরাট টাইটান্সের কাছে উইকেটের হারে আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে কেকেআর। আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকার অনাকাক্সিক্ষত নজির গড়ল কলকাতা। তাদের আগে এই লজ্জার তালিকায় নাম লিখিয়েছে আরও চারটি ফ্র্যাঞ্চাইজি।

প্রথম দল হিসেবে এই অনাকাক্সিক্ষত রেকর্ড গড়েছিল ডেকান চার্জার্স। ২০১২ সালের আসরে নিজেদের প্রথম ম্যাচের একটিতেও জিততে পারেনি দলটি। পরের বছর (২০১৩ সালে) একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস। এরপর ২০১৯ সালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স মৌসুমের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি। এবার সেই তালিকায় পঞ্চম দল হিসেবে যুক্ত হলো কলকাতা।

এবারের আসরে এখন পর্যন্ত ম্যাচ খেলে ৫টিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় কোনোমতে পয়েন্ট পেয়েছে তারা। ফলে ম্যাচ শেষে মাত্র পয়েন্ট নিয়ে ১০ দলের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে নাইট শিবির। ঘুরে দাঁড়াতে হলে আগামী ম্যাচগুলোতে তাদের দারুণ কিছু করে দেখাতে হবে।

Related Posts