কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধকশিল্পী কানাই দাস। তার বয়স হয়েছিল ৮২ বছর। ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক নির্মাতা রঞ্জন পালিত।

রঞ্জন পালিত জানান, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল সাধক। বিশেষ করে গত দুই মাস ধরে যক্ষ¥ (টিবি)—তে আক্রান্ত ছিলেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ডায়াবেটিসজনিত সমস্যায়ও ভুগছিলেন।

এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস ছোটবেলা থেকেই ছিলেন দৃষ্টিহীন। তবে তার সুর আর অন্তর্দৃষ্টি দিয়েই তিনি ছুঁয়ে গেছেন অগণিত মানুষের হৃদয়। একতারা হাতে গ্রাম থেকে গ্রামে, মেলা থেকে আখড়ায় ঘুরে ঘুরে গান গেয়েছেন তিনি। এই বাউল সাধকের কণ্ঠেমানুষ ভজলে সোনার মানুষ হবিকিংবাকে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’— গানগুলো শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

দেশ দেশের বাইরে নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করে খ্যাতি অর্জন করা কানাই দাস বাউল ২০১৯ সালেসহজিয়া সম্মানলাভ করেন। প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার আলোচিত বইনাইন লাইভস’—দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেলশিরোনামে একটি অধ্যায় তাকে উৎসর্গ করেছিলেন। এমন গুণি একজন বাউল শিল্পীর প্রয়াণে বাউল জগতে গভীর শোক নেমে এসেছে।

শেষ গানশুনে যেতে পারলেন না কানাই দাস

কানাই দাস বাউলের কণ্ঠে যেমন ছিল বেদনা মানবতার দর্শন, তেমনি ছিল আধ্যাত্মিক গভীরতা। একতারা হাতে গ্রাম থেকে গ্রাম, মেলা আখড়ায় ঘুরে তিনি গেয়েছেন মানবতার গানমানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপারসহ বহু জনপ্রিয় গান। গত বছর নির্মাতা মেজবাউর রহমান সুমনেররইদসিনেমার জন্য একটি গানে কণ্ঠদিয়েছেন কানাই দাস। কোনো সিনেমায় এটাই তাঁর প্রথম শেষ প্লেব্যাক। তবে সিনেমায় নিজের প্লেব্যাক শুনে যেতে পারলেন না কানাই দাস বাউল। নিয়ে মন খারাপ নির্মাতা মেজবাউর রহমান সুমনের। নিয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তিনি। 

হাওয়াসিনেমায় মেজবাউর রহমান সুমন ব্যবহার করেন বাসুদেব দাস বাউলের গাওয়াআটটা বাজে দেরি করিস নাগানটি। মুক্তির অপেক্ষায় থাকারইদসিনেমায় থাকছে কানাই দাস বাউলের একটি গান। তবে কোন গান, তা এখনই বলতে চাইলেন না নির্মাতা। জানালেন, শিগগিরই প্রকাশ পাবে গানটি।

সুমন জানান, গত বছররইদসিনেমার জন্য গানটি রেকর্ড করেন কানাই দাস বাউল। গানটি প্রস্তুত হওয়ার পর শুনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা আর হলো না। সুমন বলেন, ‘কানাই দাস বাউল চলে গেলেন, আমাদের কাছে রেখে গেলেন তাঁর গাওয়া শেষ গান! গত বছররইদ”—এর গান রেকর্ডিংয়ের সময় তাঁর সঙ্গে কথা হচ্ছিল। বললাম, আপনি কি সিনেমায় আগে গান করেছেন? বললেন, কেউ ডাকেনি তো! মাতান চাঁদ গোঁসাইয়ের এই গান তাঁর কণ্ঠে বহুবার শুনেছি। কিছুদিন পর গানটি প্রকাশ পাবে। শেষ হওয়ার পর শুনতে চেয়েছিলেন। আর শোনা হলো না তাঁর।

ইতিমধ্যে প্রকাশ পেয়েছেরইদ’—এর প্রথম গানরইদে আইলা গা জুড়াইতে গানটির কথা, সুর কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব।রইদসিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ।

Related Posts