আলজেরিয়াকে ২—০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

স্পোর্টস প্রতিবেদনঃ ১৯৩৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে নকআউট পর্বে আর কোনো ম্যাচ জিততে পারেনি সুইজারল্যান্ড। তবে ১৯৫৪ সালের বিশ্বকাপে গ্রুপে সমান পয়েন্ট হওয়ায় অনুষ্ঠিত প্লেঅফ ম্যাচ জিতে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ব্রিল এম্বোলো দান এনদোয়ের গোলে আলজেরিয়াকে ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।  

১৯৩৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে নকআউট পর্বে আর কোনো ম্যাচ জিততে পারেনি সুইজারল্যান্ড। তবে ১৯৫৪ সালের বিশ্বকাপে গ্রুপে সমান পয়েন্ট হওয়ায় অনুষ্ঠিত প্লেঅফ ম্যাচ জিতে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

এর আগের টানা তিনটি বিশ্বকাপেই সুইজারল্যান্ড শেষ ষোলোয় উঠেছিল। তখন প্রতিযোগিতায় দল ছিল ৩২টি, আর তারা প্রতিবারই শেষ ষোলো পেরোতে ব্যর্থ হয়।

অন্যদিকে, ২০১৪ সালের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার অভিযান শেষ হয়ে গেল। ২০১৪ সালে তারা নকআউট পর্বে উঠলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল।

ম্যাচের প্রথম ১০ মিনিটে আধিপত্য ছিল আলজেরিয়ার। কিন্তু এর পরই ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড়ে উঠে ক্রস করেন জোহান মানজাম্বি। সেই বল সহজেই জালে ঠেলে দেন এম্বোলো। আন্তর্জাতিক ফুটবলে নিজের ২৬তম গোলটি হাঁটু গেড়ে স্লাইড করে উদ্যাপন করেন তিনি।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার এক মিনিটও পার হয়নি, তখনই ব্যবধান দ্বিগুণ করেন দান এনদোয়ে। বক্সের বাইরে থেকে তার জোরালো শট ডাইভ দেয়া আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের নাগালের বাইরে চলে যায়।

৮১তম মিনিটে সুইজারল্যান্ড প্রায় তৃতীয় গোল পেয়ে যাচ্ছিল। তবে ফাবিয়ান রিডার খুব কাছ থেকে ট্যাপইন করতে ব্যর্থ হলে সেই সুযোগ নষ্ট হয়।

ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এটি ছিল সেদিন তার দ্বিতীয় ম্যাচ। এর আগে তিনি ক্যালিফোর্নিয়ার ইংলউডে স্পেন অস্ট্রিয়ার ম্যাচও উপভোগ করেন।

গত শনিবার কানসাস সিটিতে অস্ট্রিয়ার বিপক্ষে গোলে ড্র করে নিজেদের গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে উঠেছিল আলজেরিয়া। ওই ড্রয়ের ফলে অস্ট্রিয়াও শেষ ষোলো নিশ্চিত করে, আর বিদায় নেয় ইরান। সেই ম্যাচে আলজেরিয়ার ৩৫ বছর বয়সী অধিনায়ক রিয়াদ মাহরেজ জোড়া গোল করেছিলেন।

অন্যদিকে বুধবার রুবেন ভার্গাস জোহান মানজাম্বির গোলে কানাডাকে ব্যবধানে হারিয়েছিল সুইজারল্যান্ড। সেই হারে নিজেদের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার কানাডার স্বপ্ন ভেঙে যায়। ফলে শেষ ষোলোর ম্যাচ খেলতে আবারো ভ্যাঙ্কুভারে ফিরছে সুইসরা।

শেষ ষোলোর আগে এক সপ্তাহের বিরতিও পাচ্ছে সুইজারল্যান্ড। সময় তারা নিজেদের অনুশীলন ঘাঁটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ফিরে যাবে।

মাত্র ২০ বছর বয়সী জোহান মানজাম্বি এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ডের সবচেয়ে আলোচিত উদীয়মান তারকায় পরিণত হয়েছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার গোল দুটি, সঙ্গে রয়েছে দুটি অ্যাসিস্ট। বিশ্বকাপের শুরুতে বদলি হিসেবে খেললেও শেষ দুই ম্যাচে তিনি প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন।

আলজেরিয়ার প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ ২০১৪২০২১ সাল পর্যন্ত সুইজারল্যান্ডের দায়িত্বে ছিলেন। তার অধীনেই ২০১৮ বিশ্বকাপে সুইসরা গ্রুপ পর্ব পেরিয়েছিল। এছাড়া ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তার কোচিংয়ে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

Related Posts