প্রতিদিন ১০ হাজার কদম হাঁটতেই হবে?

ডা. সজল আশফাক: সুস্থ থাকার জন্য প্রতিদিন ১০ হাজার কদম হাঁটতেই হবে, এমন কোনো বৈজ্ঞানিক বাধ্যবাধকতা নেই। গবেষণা বলছে, দৈনিক প্রায় ৭ হাজার কদম হাঁটলেও স্বাস্থ্যের উল্লেখযোগ্য উপকার পাওয়া যেতে পারে। এমনকি এর চেয়ে কম হাঁটলেও উপকার পাওয়া সম্ভব।

আসলে ১০ হাজার কদম কোনো জাদুকরী সংখ্যা নয়। এটি মূলত একটি বিপণন কৌশলের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। চিকিৎসাবিজ্ঞানে একে সুস্থ থাকার অপরিহার্য সীমা হিসেবে নির্ধারণ করা হয়নি।

২০২৫ সালে ঞযব খধহপবঃ চঁনষরপ ঐবধষঃয জার্নালে প্রকাশিত একটি পদ্ধতিগত পর্যালোচনা ও মেটা—বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন প্রায় ৭ হাজার কদম হাঁটার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত সুফলের সম্পর্ক রয়েছে।

গবেষণায় দৈনিক ২ হাজার কদম হাঁটার তুলনায় ৭ হাজার কদম হাঁটার সঙ্গে যে সব বিষয়ের সম্পর্ক পাওয়া গেছে, সেগুলো হচ্ছে:

— যেকোনো কারণে মৃত্যুঝুঁকি প্রায় ৪৭ শতাংশ কমে যায়।

— হৃদরোগের ঝুঁকি প্রায় ২৫ শতাংশ কমে।

— ডিমেনশিয়ার ঝুঁকি কমে প্রায় ৩৮ শতাংশ।

তবে মনে রাখতে হবে, এগুলো মূলত পর্যবেক্ষণমূলক গবেষণায় পাওয়া পরিসংখ্যানগত সম্পর্ক। শুধু হাঁটার কারণেই এসব ঝুঁকি ঠিক এই হারে কমে যায়, এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবে দেওয়া যায় না।

তাহলে কি ১০ হাজার কদম হাঁটা অপ্রয়োজনীয়? মোটেও নয়। বেশি হাঁটারও উপকার থাকতে পারে। তবে ১০ হাজার কদম পূরণ করতে না পারলে হতাশ হওয়ার কারণ নেই। যাঁরা খুব কম হাঁটেন, তাঁদের জন্য প্রতিদিন ৩ থেকে ৫ হাজার কদমে পৌঁছানোও স্বাস্থ্যের পক্ষে ইতিবাচক পরিবর্তন হতে পারে।

সুতরাং, সুস্থ থাকার জন্য ১০ হাজার কদমের লক্ষ্য পূরণ করতেই হবেÑএ ধারণা ভুল। আসল কথা হলো, যতটা সম্ভব নিয়মিত হাঁটুন এবং নিজের সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে হাঁটার পরিমাণ বাড়ান।

Related Posts