হয়ে গেল মেরিস্টেলা আহমেদ শ্যামলীর || একক সঙ্গীতানুষ্ঠান আকাশ আমার
বাঙালী প্রতিবেদনঃ অনুষ্ঠানের নামেই এক গভীর আত্মপ্রত্যয় ‘আকাশ আমার’। আকাশ সকলের। কিন্তু মেরিস্টেলা আহমেদ শ্যামলী বলছেন অন্যভাবে, অন্য এক দ্যোতনায়, আকাশ আমারÑ আমার আকাশ নয়। কথাটি অবশ্য সেখানেই থেমে থাকে না। এই নামে তিনি একটি গান লিখেছেন। গানটিতে সুরও দিয়েছেন। এবং নিজ কণ্ঠে গেয়েছেন। গানটি বিশেষ শিশুদের নিয়ে। এই গানে সেইসব শিশুদের ভাবনাকে তুলে ধরেছেন।
গত রবিবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত মেরিস্টেলা শ্যামলীর একক সংগীতানুষ্ঠানে পরিবেশিত ১৮টি গানের ঠিক মাঝখানে ৯ নম্বর গান হিসাবে এই গানটির পরিবেশনা পুরো অনুষ্ঠানকে অন্য এক মানবিক আবহে ও উচ্চতায় পৌঁছে দেয়।
শুরুতেই জিএইচ আরজু ও দূররে মাকনুন নবনীর সুবচনের পর জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মেঘনা পাল ও সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিল্পীকে। এ সময় মঞ্চে আসেন মেরিস্টেলা শ্যামলীর মা ও বাবা মেরি কোরায়া ও এডমন্ড কোরায়া। আবেগে বাকরুদ্ধ কণ্ঠে মা তার মেয়ের গানের প্রতি আশৈশব ভালোবাসার কথা তুলে ধরে তাকে গানের শিক্ষা দেয়ার প্রেক্ষাপট উল্লেখ করেন সংক্ষেপে।
এরপর তবলায় চাাটি দিলেন পিনাকপানি গোস্বামী, কিবোর্ডের বাটনে চাপ দিলেন রবিউল হাসান রুবেল, গিটারে টোকা দিলেন অভিজিৎ চক্রবতীর্ জিতু আর অক্টোপ্যাডে বারি দিলেন তুষার রঞ্জন দত্ত। তাদের তালে লয়ে সুর ধরলেন মেরিস্টেলা আহমেদ শ্যামলী ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’ গেয়ে। এরপর পরপর গাইলেন আমার আপনার চেয়ে আপন যে জন, আজো মধুর বাঁশরী বাজে নজরুলসংগীত। গাইলেন মানিক সে তো মানিক নয়, এতবড় আকাশটাকে, আমি কি তোমার মত এত, কেন নয়নে আবীর ছড়ালে, তোমার সঙ্গে দেখা না হলে, ্আকাশ আমার আলোয় ভাসে, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, আমার ক’বার মরণ হবে বল, তুমি চেয়েছিলে ওগো জানতে, যেথা রামধনু ওঠে হেসে, শেষ কোরোনা শুরুতে, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, পথে এবার নামো সাথী, তুমি সন্ধ্যাকাশের তারার মত এবং ও আমার দেশের মাটি। সব গান ছাপিয়ে তিনটি নজরুল সংগীত ও রবীন্দ্র সংগীত ও আমার দেশের মাটি শ্রোতাদের শ্রবণেন্দ্রীয় জুড়িয়ে দেয়।
নিউইয়র্ক ও নিউজার্সির সংগীত—ভালোবাসা সুধীজনে ভরে যায় জুইশ সেন্টার। সুন্দরভাবে সাজানো অনুষ্ঠানটি দর্শকরা প্রায় নিঃশব্দে উপভোগ করেন।
দুই সঞ্চালক জিএইচ আরজু ও দূররে মাকনুন নবনী প্রতিটি গানের আগে গানটির পশ্চাদপদের কিছু তথ্য তুলে ধরেন। শিল্পী মেরিস্টেলা শ্যামলী সম্পর্কে খুব সংক্ষেপে মন্তব্য করেন সৈয়দ মোহাম্মদউল্লাহ, সেলিমা আশরাফ, কৌশিক আহমেদ, সুপ্রিয়া চৌধুরী, ডা. প্রতাপ দাস, সাবিনা শারমিন, অপু গাঙ্গুলি, নূরুল ইসলাম, এস.ই. চৌধুরী শামীম, কেতকী বিশ্বাস, কবির কিরণ। এছাড়াও বক্তব্য রাখেন শিল্পীর বাবা এডমন্ড কোরায়া, কাজিন মারিয়া গোমেজ ও স্বামী ভাস্কর আখতার আহমেদ রাশা।
অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন আখতার আহমেদ রাশা। শব্দ নিয়ন্ত্রণে আরিফুজ্জামান আরিফ।
