বাংলাদেশ ব্যাংকের বিবৃতি || গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা

ঢাকা থেকেঃ দেশের বিভিন্ন স্থানে অনাকাক্সিক্ষত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে বোরো মৌসুম ও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রান্তিক পর্যায়ের ঋণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০—২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা—কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে ১০ নভেম্বর থেকেই ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা—শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটির বর্তমান সদস্য সংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। প্রতিষ্ঠানটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

Related Posts