বিশেষ প্রতিভাসম্পন্নদের জন্য || ইবি ভিসা প্রদানের হার ৭৫% থেকে কমে ৩২%
বাঙালী প্রতিবেদনঃ ফাস্টর্ লেডি মেলানিয়া ট্রাম্প যে ইবি—১এ ভিসায় আমেরিকায় গ্রিনকার্ড পেয়েছেন, সেই ভিসাও দেয়া প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে আসার পর কমিয়ে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ২০২৪ সালের জানুয়ারি মাসে ইবি ভিসা প্রদানের হার ছিল ৭৫%, আর এ বছরের মাঝামাঝি সময় তা কমে দাঁড়িয়েছে ৩২%। আমেরিকায় মেধাসম্পন্ন এবং বিশেষ গুণ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের এই ভিসা দেয়া হয়। শুক্রবার দুপুরে এই খবরটি দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, মেলানিয়া ট্রাম্প ছিলেন মডেল, সে কারণে তাকে এই ভিসা দেয়া হয়। কিন্তু বর্তমানে এই ভিসা প্রদানের হার কমিয়ে দেয়ায় আমেরিকা বিজ্ঞান, শিল্প, শিক্ষা, খেলাধূলা, ব্যবসাসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ যোগ্যতাসম্পন্ন এবং জাতীয় ও আন্তর্জাতিক বলয়ে খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের হারাচ্ছে। এর ফলে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে তা হলিউড থেকে গবেষণার ল্যাবরেটরি পর্যন্ত বিস্তৃত।
ওয়াশিংটন পোস্ট আমেরিকার ইমিগ্রেশন কাউন্সিলের বরাত দিয়ে বলছে, গত আগস্ট মাসে যেভাবে ইবি ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, কিংবা এমপ্লয়মেন্ট রিলেটেড গ্রিনকার্ডের জন্য আবেদন, তা আমেরিকার মেধাসম্পন্ন ওয়ার্কফোর্সে ব্যাপক প্রভাব ফেলছে। ফলে বৈশ্বিক ট্যালেন্টের নিরিখে আমেরিকা পিছিয়ে পড়বে। একই আশংকা প্রকাশ করেছে আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন। তারা এই প্রত্যাখ্যানকে ট্রাম্প প্রশাসনের অদূরদর্শিতা বলে আখ্যায়িত করেছে।
উল্লেখ্য ২০২৪ ফিসকেল বর্ষে যেখানে ৮,৯০০ জনকে ইবি ভিসা প্রদান করা হয়, ২০২৬ ফিসকেল বছরের প্রথম তিন কোয়ার্টারে তার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫,২০০। ওয়াশিংটন পোস্ট ইমিগ্রেশন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে লিখছে, এই ইবি ভিসার আবেদনকারীকে প্রথমে ১০টির মধ্যে ৩টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয় অথবা তার প্রতিভার প্রমাণ হিসাবে কোনো বড় পুরস্কার বা স্বীকৃতির প্রমাণ দেখাতে হয়। এই টেস্টে পাস করলে ইমিগ্রেশন অফিসার তাকে পরবতীর্ প্রমাণসমূহ দাখিল করতে বলেন।
তবে দেখা গেছে, প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে এই টেস্ট তেমন কড়াকড়ি ছিল না। ইদানিং এই ভিসা বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ নির্দেশনা না থাকলেও ইমিগ্রেশন বিষয়ে তার মানসিকতা অনুধাবন করে ইমিগ্রেশন অফিসাররা কড়াকড়ি আরোপ করছেন। ফলে অধিকাংশ আবেদন নাকচ হয়ে যাচ্ছে।
