জানুয়ারি থেকে মেডিকেইডের নতুন নিয়ম কার্যকর

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির অন্যতম জনবহুল বরো ব্রংক্সের জন্য সুসংসবাদ দিয়েছে নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট। তারা বলছে, যেহেতু ব্রংক্সে বেকারত্বের হার অন্য স্টেটের কাউন্টি ও বরোগুলোর চাইতে অনেক বেশি, তাই ফেডারেল সরকারের নতুন শর্ত থেকে এই বরোর অধিবাসীদের রেহাই দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্টেট ডিপর্টমেন্টের কর্মকর্তারা সিটির হাসপাতাল কর্মকর্তাদের সাথে বৈঠকে নিশ্চিত করেছেন যে, যেহেতু ব্রংক্সের অধিবাসীদের আর্থিক সংকট (হার্ডশিপ) ফেডারেল দারিদ্র সীমার নিচে, তাই সরকারের দেয়া মেডিকেইড সুবিধা পাওয়া অব্যাহত থাকবে। এর জন্য ফেডারেল সরকারের কাজ করার শর্ত পূরণ করতে হবে না। উল্লেখ্য মেডিকেইড স্বাস্থ্য সুবিধা পাওয়ার অন্যতম শর্ত হলো এই বেনিফিট পেতে প্রাপককে মাসে ৮০ ঘন্টা কাজ করতে হবে।

পলিটিকো বলছে, ব্রংক্সের ১৪ লক্ষ জনসংখ্যার ৬০% এই হেলথ বেনিফিট পায় যাদের আয় অত্যন্ত কম। নিউইয়র্ক স্টেটে ব্রংক্সই একমাত্র কাউন্টি যারা এই শর্ত থেকে রেহাই পাচ্ছে।

নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক মেডিকেইড বেনিফিট গ্রহিতাকে জানিয়ে দিয়েছে, তাদের দেয়া পারিবারিক আর্থিক তথ্যের ভিত্তিতে তারা এই বেনিফিট পাবে কিনা। যাদের দেয়া তথ্য নিয়ে সন্দেহ আছে, তাদের অতিরিক্ত ডকুমেন্ট দাখিল করার অনুরোধ জানাবে। স্টেট হেলথ ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী নিউইয়র্ক স্টেটে ৯০০,০০০ মেডিকেইড বেনিফিট কাজের শর্ত পূরণ করতে না পারায় হারাবে। আগামী জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

Related Posts