ভাড়াটিয়াদের পাশে মেয়র মামদানি

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির বিভিন্ন এপার্টমেন্টের ভাড়াটিয়াদের পক্ষে শক্ত অবস্থান নিলেন মেয়র জোহরান মামদানি। ,৪১৯ জন ভাড়াটিয়ার টেস্টিমনির ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়ে বৃহস্পতিবার ২৩ পয়েন্টের একটি হাউজিং রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টের তথ্য অনুযায়ী নিউইয়র্ক সিটি প্রশাসন প্রতি বছর গড়ে ৭৫০,০০০টি হাউজিং সম্পর্কিত অভিযোগ পায়। এইসব অভিযোগের মধ্যে রয়েছে হিট না থাকা, দেয়ালে মোল্ড, অচল এলিভেটর, বিলম্বিত মেরামত কাজ এবং মালিক কতৃর্ক হয়রানি। শুনানিতেও এইসব অভিযোগ উঠে এসেছে। এই রিপোর্টের ২৩টি পয়েন্ট নিয়ে মেয়র মামদানি ইতিমধ্যেই সিটি কাউন্সিল সদস্যদের সাথে কথা বলেছেন বলে জানান। বছর ফল থেকেই ভাড়াটিয়াদের সমস্যা সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন শুরু হবে।

রিপোর্টে বলা হয়, বছরের অক্টোবর থেকে ডিপার্টমেন্ট অব হাউজিং প্রিজার্ভেশন এন্ড ডেভেলপমেন্ট হিট বিষয়ক অভিযোগ পাওয়া প্রতিটি এপার্টমেন্টের হিটিং সিস্টেম ইন্সপেকশন করবে। নতুন কর্মসূচীফিক্স দ্য সিটিঅনুযায়ী যেসব বিল্ডিংএর একাধিক ধরনের সমস্যা রয়েছে, সেসব বিল্ডিংএর এইসব সমস্যা সমাধানে আইনসিদ্ধ পন্থা গ্রহণ করা হবে। যেমন যেসব বিল্ডিংএর বিরুদ্ধে অনেক ভায়োলেশন রয়েছে, যেসব বিল্ডিং স্ক্যাজুল অনুসারে মেইনটেনান্স করে না, যেসব বিল্ডিংএর বিপুল ঋণ রয়েছে, সেসব ভবনকে লেগাল পন্থায় নোটিস দেয়া হবে। তাদের আর্থিক পেনাল্টি করা হবে নিয়ম অনুযায়ী।

রিপোর্টে বলা হয়েছে গত জুনে সিটি প্রশাসন ১৬০,০০০টি ভায়োলেশন শনাক্ত করেছে। 

মেয়র অফিস থেকে সাপ্তাহিক বাঙালীতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র মামদানি নিউইয়র্ক সিটির এপার্টমেন্ট বিল্ডিংসমূহের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে বলেন, আমরা সমস্যার গোড়ায় গিয়ে সমাধান করতে চাই, যাতে বাড়িওয়ালা ভাড়াটিয়া দুই পক্ষই লাভবান হয়। তিনি বলেন, মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই এক নির্বাহী আদেশেরেন্টাল রিপঅফ হেয়ারিংএর ব্যবস্থা করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী শীতে সিটির অধিকাংশ এপার্টমেন্টের হিটিং সমস্যার সমাধান করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সমস্যারও সমাধান করা হবে।

Related Posts