আবেদন গ্রহণ ১৩ থেকে ২৪ জুলাই || মাত্র ৩০% ভাড়ায় আবার সেকশন—৮

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে আবারো বেশ কিছু এ্যাফোর্ডেবল হাউজিংএর এপার্টমেন্ট সেকশন এর আওতায় বরাদ্দের জন্য খালি হওয়ায় আবেদন করার অনুরোধ জানিয়েছে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি। যারা এই সেকশন এর আওতায় এপার্টমেন্ট বরাদ্দ পাবেন, তাদের উক্ত এপার্টমেন্টের নির্ধারিত ভাড়ার মাত্র ৩০% পে করতে হবে। বাাকি ৭০% ভাউচারের মাধ্যমে ফেডারেল সরকারের দেয়া বরাদ্দ থেকে পে করা হবে।

গত ১৩ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ দিন ২৪ জুলাই শুক্রবার।

উল্লেখ্য ২০২১ সালে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হাউজিং এন্ড কম্যুনিটি রিনিউয়াল প্রজেক্ট ভিত্তিক সেকশন উন্মুক্ত করে। নিউইয়র্ক সিটির স্বল্প আয়ের মানুষদের জন্য সেকশন এর এপার্টমেন্ট লাইফলাইনের মত।

যারা সেকশন এর এপার্টমেন্টের জন্য আগ্রহী তারা উঐঈজ গু ঐড়ঁংরহম চড়ৎঃধষ টাইপ করলে কোন্ এলাকায়, কত রুমের এপার্টমেন্ট আছেÑ জানা যাবে। সেই সাথে উক্ত পোর্টালেই আবেদন করা যাবে।

যাদের বয়স ৬২ বছর বা তার উর্ধে তাদের অগ্রাধিকার দেয়া হবে। একজন একক ব্যক্তি যদি তার বার্ষিক আয় ৫৯,৪০০ ডলার বা তার নিচে হয়, এবং সদস্যের পরিবারের বার্ষিক আয় যদি ৯৮,৪০০ ডলার হয়, তাহলে সেই পরিবার আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবে। আগামী ২৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

মেয়র জোহরান মামদানি বলেছেন, প্রাপ্ত আবেদন যাচাইবাছাইএর পর লটারি হওয়ার পর যত দ্রুত সম্ভব এইসব এপার্টমেন্ট বরাদ্দ দেয়া হবে।

Related Posts