বিশ^কাপ ফাইনালে হাফ—টাইমে হার্ট থ্রবরা || স্টেডিয়ামে বসে খেলা দেখবেন ট্রাম্প

বাঙালী প্রতিবেদনঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিসহ বিপুল সংখ্যক ভিভিআইপি নিউইয়র্কনিউজার্সি স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা প্রত্যক্ষ করবেন বলে জানা গেছে। উল্লেখ্য বছরের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ তিনটিÑ যুক্তরাষ্ট্র, ক্যানাডা মেক্সিকো। সমাপনী খেলা হবে আমেরিকায়। উদ্বোধনী খেলা হয়েছিল ৪০ দিন আগে মেক্সিকো সিটিতে।

এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলে সুপারবৌলের অনুকরণে হাফটাইম মিউজিকেল প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামে থাকবেন এই সময়ের আমেরিকার তো বটেই পৃথিবীর হার্টথ্রব শাকিরা, জাস্টিন বিবার, বয়ব্যান্ড বিটিএস এবং এক সময়ের হার্টথ্রব ম্যাডোনা, হলিউড অভিনেতা টম ক্রুজ সহ অন্যরা। এই হাফটাইম প্রোগ্রাম থেকে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের টার্গেট নির্ধারণ করেছে ফিফা। এই অর্থ জনসেবায় ব্যয় করা হবে।

নিউইয়র্কনিউজার্সি স্টেডিয়ামে ফাইনালের আগে রবিবার বেলা দেড়টায় শুরু হবে ক্লোজিং সেরিমনি। এতে আমেরিকার ন্যাশনাল এ্যানথেম গাইবেন জেনিফার হাডসন।

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রবিবার নিউইয়র্কনিউজার্সির তাপমাত্রা থাকবে ৮২ ডিগ্রি। হিউমিডিটিও সহনীয় পর্যায়ে। ফলে স্টেডিয়ামে বসে যারা খেলা দেখবেন তাদের তেমন কষ্ট হবে না। কারণ সে সময় সূর্য থাকবে মাথার ওপরে। যদিও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

Related Posts