কফি এনিমা: ডিটক্স নাকি ভ্রান্ত ধারণা

ডা. সজল আশফাক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কফি এনিমা (ঈড়ভভবব ঊহবসধ) নিয়ে অনেক আলোচনা দেখা যায়। অনেকেই দাবি করেন, এটি শরীরের বিষাক্ত পদার্থ (টক্সিন) দূর করে, লিভার পরিষ্কার রাখে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। তবে বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় এসব দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

বাস্তবে আমাদের শরীরের লিভার, কিডনি, ফুসফুস অন্ত্র প্রতিনিয়ত শরীরের বর্জ্য ক্ষতিকর পদার্থ অপসারণের কাজ করে। অর্থাৎ, সুস্থ শরীরের নিজস্ব একটি কার্যকরডিটক্সব্যবস্থা রয়েছে।

অন্যদিকে, কফি এনিমা কিছু ক্ষেত্রে মলদ্বার অন্ত্রের ক্ষতি, সংক্রমণ, পানিশূন্যতা, ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা এবং কোলনের প্রদাহ সৃষ্টি করতে পারে। তাই এটি নিরাপদ বা নিয়মিত স্বাস্থ্যচর্চা হিসেবে চিকিৎসাবিজ্ঞান সমর্থন করে না।

সুস্থ থাকার জন্য সবচেয়ে ভালো উপায় হলো সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন। স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার পরিবর্তে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্যের ওপর ভরসা করাই বুদ্ধিমানের কাজ।

Related Posts