শুভ কামনা

বিদেশে অনেকেই বাংলা নাটকের চর্চা করেন। তাঁরা বাংলা ভাষাভাষী দর্শকের জন্যেই প্রযোজনা  করেন। কিন্তু আমার বিবেচনায় যে দেশে তাঁরা বসবাস করেন, সে দেশের মানুষদেরও যদি দর্শক  হিসেবে পাওয়া যায়, তবে একটা বড়ো কাজ হয়। 

আমি জেনে খুশি হয়েছি যে ঢাকা ড্রামা ১৯৯৬ সাল থেকে প্রবাসে নিয়মিত বাংলা নাটকের চর্চা  করে চলেছে। এর মধ্যে তারা অভিবাসীদের নানা বিষয় নিয়েও কয়েকটি নাটক মঞ্চস্থ করেছে।  মূলধারা নাট্যচর্চার সাথে বাংলা নাটকের একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা করছে। 

সারোয়ার হারুন গার্গী মুখার্জির নিষ্ঠা অভিনয় দক্ষতার কথা আমি অনেকের মুখেই শুনেছি।  গার্গীকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু ওর কথা এতো শুনেছি পড়েছি যে, মনে হচ্ছে আমার  অনেকদিনের পরিচিত। 

এই নিষ্ঠাবান দম্পতি ঢাকা ড্রামাকে সচল রেখেছে, নতুন নতুন প্রযোজনা করে দর্শকদের প্রশংসা  অর্জন করেছে। 

বছর দলটি তাদের তিরিশ বছর উদ্যাপন করছে। তিনদিন ব্যাপী নাট্যোৎসবের পাশাপাশি  আলোচনা সভা এবং বাংলা নাটকের পোস্টার প্রদর্শনীরও আয়োজন করেছে। দারুণ খবর  খ্যাতনামা নাট্যবিদ রিচার্ড শেকনার উৎসবের উদ্বোধন করতে সম্মত হয়েছেন। 

ঢাকা ড্রামার আয়োজনের জন্যে আমার আন্তরিক শুভ কামনা রইলো।  

উৎসব সফল হোক্। 

ঢাকা ড্রামার জয় হোক্। 


রামেন্দু মজুমদার 

২৭ জুলাই ২০২৬


Related Posts