সাউথ এশিয়ান রিয়েলটর || সভাপতি বেলাল হোসেন সম্পাদক নুরুজ্জামান
নিউইয়র্কঃ গত ১১ মে সন্ধ্যায় সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশনের (ঝঅঅজঅ) সাধারণ সভা জ্যামাইকার হালাল ডাইনারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠেনের বর্তমান সভাপতি সারওয়ার খান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন। সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে ১৫ জন বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত করা হয়। উপস্থিত ১৫ জন বোর্ড অব ডিরেক্টরের সর্বসম্মতিক্রমে ২০২৬—২০২৮ এর কার্যকরী কমিটি গঠিত হয়। সেই সাথে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও দিক নির্দেশনা বিষয়ে আলোচনা হয়।
কার্যকরী কমিটিঃ সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ—সভাপতি আবুল ফজল ইসলাম দিদার, সহ—সভাপতি মোঃ কে. আহম্মেদ জসিম, সহ—সভাপতি মোঃ মাসুদ প্রামানিক, সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরদার, সহ—সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ হোসেন, সহ—সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা, কোষাধ্যক্ষ শামীম নাছের, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাঈদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আদান ইসলাম, প্রকাশনা সম্পাদক গোলাম হাসান, প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সেলিম ইব্রাহীম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা এফ. চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক সাদমান জামান, কার্যকরী সদস্য: মোঃ মাসুদ সিরাজী, এইচ.এম ইকবাল, শামীম আহম্মেদ, এমডি সামিউর করিম আলমগীর, মোহাম্মদ এম রহমান, রিয়াদ হোসেন, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ রহমান সাদি, সুমন রায়, সাবিনা চৌধুরী, শাহরিয়ার আলম, জান্নাতুল মাহিমা, জিনিয়া আকতার, মুনমুন সাহা।
উপদেষ্টা পরিষদ: চীফ এডভাইজার সারওয়ার খান বাবু, এডভাইজার মেহের খানজাদা, কাজী বি. আহম্মেদ, জসিম চৌধুরী, মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আর তালুকদার, সাইফুল ইসলাম।
বোর্ড অব ডিরেক্টর: সারওয়ার খান বাবু, মোঃ বেলাল হোসেন, মোঃ হাবিবুর রহমান, আবুল ফজল ইসলাম দিদার, আসিফ চৌধুরী, মোঃ কে আহম্মেদ জসিম, এমডি আবু চৌধুরী, আদান ইসলাম, মোহাম্মদ মাসুদ প্রামানিক, নূরুজ্জামান সরদার, এইচ.এম ইকবাল, মির্জা মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ সেলিম রেজা, মোঃ এম. সিরাজী, শামীম নাছের। সংবাদ বিজ্ঞপ্তির।
